বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১২ মে ২০২৬ ০৪:৪৭ পি.এম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে র্যাব ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে এই অভিযান চালিয়ে মোট ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি অসাধু চক্র সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে সংগ্রহ করে খোলা বাজারে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এবং মাদারগঞ্জ উপজেলা প্রশাসন একটি যৌথ টাস্কফোর্স গঠন করে। বিকেলে শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের চাল ব্যবসায়ী সাজেলের গুদামে অভিযান চালানো হলে সেখানে থরে থরে সাজানো ৪৬ বস্তা সরকারি চাল পাওয়া যায়।
অভিযান চলাকালীন র্যাব ও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী সাজেল কৌশলে গুদাম ফেলে পালিয়ে যান। জব্দকৃত ৪৬ বস্তা চালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ হাজার টাকা বলে জানানো হয়েছে। জব্দকৃত চালের বস্তাগুলোতে সরকারি সিল ও প্রকল্পের নাম স্পষ্ট উল্লেখ ছিল, যা প্রমাণ করে এগুলো অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে।
অভিযান শেষে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও সাংবাদিকদের বলেন, "সরকারি সম্পদ আত্মসাৎ বা কালোবাজারি কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা খবর পেয়েছি যে এই চালগুলো খোলা বাজারে সাধারণ মানুষের কাছে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল। জনস্বার্থে র্যাব ও প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।"
তিনি আরও জানান, অভিযুক্ত পলাতক ব্যবসায়ী সাজেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত ৪৬ বস্তা চাল বর্তমানে সরকারি হেফাজতে রাখা হয়েছে এবং এই সিন্ডিকেটের সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সম্পদ রক্ষায় ভবিষ্যতে মাদারগঞ্জে এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, ডিলার ও অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে সরকারি চাল প্রায়ই এভাবে পাচার হয়ে যায়, যা বন্ধ হওয়া জরুরি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃবৃন্দ
বিএমপি'র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করেন!
রংপুরে ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি
বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৮তম নারী টিআরসি ব্যাচ-২০২৬ এর উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অবসরের টাকা না পেয়েই না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক আব্দুল মান্নান
জামালপুরে মাহিন্দ্রা ও সিএনজির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার
বরিশালে 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ' বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বরিশালের নতুন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, খাইরুল আলম সুমনকে বদলি
জামালপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ সুপার মহোদয় কর্তৃক জামালপুর জেলা পুলিশের কিট পরিদর্শন
লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ জনতা, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ট্যুরিস্ট পুলিশ প্রধান মাইনুল হাসানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, লাইসেন্স না থাকলে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত বিসিসির
দেওয়ানগঞ্জে বজ্রপাতে একই পরিবারের দুই ভাই আহত।
দেওয়ানগঞ্জে সকল গণমাধ্যমকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান দেওয়ানগঞ্জ বিএনপি নেতা আবুল হাশেম মাস্টারের
পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
ভক্ত কলোনি পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন, ডোম সম্প্রদায়ের আবাসন সংকট দূর করার আশ্বাস
ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের হাত ধরে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গ্রীন’ স্বেচ্ছাসেবী সংগঠন
ঝালকাঠিতে সুগন্ধা নদীর ভাঙনরোধে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন
পিরোজপুরে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!
বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র্যালি ও আলোচনা সভা
দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর উপর দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবিতে মানববন্ধন