মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৬ জুন ২০২৬ ১০:৫১ পি.এম
বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র্যালি ও আলোচনা সভা
শহীদ জননী জাহানারা ইমামের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ শহীদ জননী জাহানারা ইমামের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০টায় শহিদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিশেষে ফকির বাড়ি রোড সংগঠন কার্যালয়ে শহীদ জননী জাহানারা ইমামের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার। সভায় বক্তব্য রাখেন , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য উম্মে হালিম লাবনী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য, রেজওয়ান হোসেন সিয়াম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য রাকিবুল হাসান প্রমুখ।
এসময়ে নেতৃবৃন্দ শহীদ জননী জাহানারা ইমামের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জাহানারা ইমাম তার ছেলে রুমিকে বিদেশে পড়তে না পাঠিয়ে যুদ্ধে পাঠিয়েছেন, পরিবারের উপর পাকবাহিনীর নির্যাতন সহ্য করেছেন। তার ছেলে রুমি মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুনের গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে বীরোচিত যুদ্ধ করে, পরে পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়ে সে শহীদ হয়। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি প্রথমবারের মত বাংলাদেশে উত্থাপন করেন। ১৯৭১ এ আলবদর, আলশামস, রাজাকার বাহিনী গঠন করা গণহত্যাকারী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের আমীর হিসেবে গোলাম আজমের নাম ঘোষণা করেন- তখনই সারা দেশ আন্দোলনে ফেটে পড়ে।
১৯৯২ সালে গঠন করা হয় ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি,তৈরি হয় গণআদালত যার নেতৃত্বে ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রাজাকারদের পক্ষে থাকলেও দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল রাজাকারদের বিচার নিশ্চিত করা। রাষ্ট্র যুদ্ধাপরাধীদের বিচার না করে উল্টো শহীদ জননী জাহানারা ইমামের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে। সেই মামলা মাথায় নিয়েই ১৯৯৪ সালের ২৬ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে তার জীবনের সমাপ্তি ঘটে।
নেতৃবৃন্দ আরো বলেন, শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পরে যুদ্ধাপরাধী বিচার এবং একটি সাম্যের বাংলাদেশ নির্মাণের দায়িত্ব দিয়ে যান বাংলাদেশের জণগনের উপর। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহানারা ইমামের সেই চেতনার উত্তরসূরি। জাহানারা ইমাম লড়াই করেছিলেন তাঁর সন্তানের মত লক্ষ সন্তানের হত্যার জন্য দায়ী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। একজন রুমীর জননী জাহানারা ইমামই স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণ আদালত গঠন করেছিলেন, পরিণত হয়েছিলেন "শহীদ জননী"তে।
জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ-আদালত যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত হয়েছিল। ১৯৯২ সালের ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে এই গণ-আদালত প্রতীকী বিচার করে, যেখানে গোলাম আযমকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সদ্য বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার স্বৈরশাসনকে জায়েজ করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র- বাস্তবায়নের জন্য কোনদিনও উদ্যোগ নেয়নি। চব্বিশের গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বাধীনতার চেতনা থেকে আমরা এখনো অনেক দূরে। শহীদ জননী জাহানারা ইমাম আমাদের কাছে লড়াইয়ের অনুপ্রেরণা, তাঁর মৃত্যুবার্ষিকী আমাদের কাছে শহীদ রুমীর স্বপ্নের ছাত্র-শ্রমিক-মেহনতী জনতার বাংলাদেশ গড়ার সংগ্রামের তাগিদ।
নেতৃবৃন্দ আরো বলেন, ৭১ এবং ২৪ এ বাংলাদেশে যারা গণহত্যা সংগঠিত করছে অবিলম্বে তাদের বিচার করতে হবে। জাহানারা ইমামকে স্মরণ করতে হলে, তার চেতনা বাস্তবায়নে একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে হলে বাম গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করার বিকল্প নেই।
আলোচনাসভা শেষে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী করা হয়।
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত