মোসা: সালমা জাহান ; স্টাফ রিপোর্টার ০৫ জুলাই ২০২৬ ১১:৪৬ পি.এম
রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৮তম নারী টিআরসি ব্যাচ-২০২৬ এর উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), রংপুরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৮তম নারী ট্রেইনী রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচ-২০২৬ এর ০৬ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে পিটিসি-র ডেপুটি কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দা জান্নাত আরা মহোদয়ের বদলিজনিত এবং অন্য দুই পুলিশ কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত ০৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার পিটিসি রংপুরের মাল্টি-পারপাস হলে এই দ্বিমুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ডেপুটি কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দা জান্নাত আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিটিসি রংপুরের পুলিশ সুপার (প্রশিক্ষণ) জনাব মোঃ আবু সায়েম প্রধান।
অনুষ্ঠানের শুরুতেই ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণার্থীদের স্বাগত জানিয়ে তাদের গৌরবময় পুলিশ পেশার প্রাথমিক পাঠ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নারী ক্ষমতায়নে এই নতুন ব্যাচের প্রশিক্ষণার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কোর্স উদ্বোধনের পর পিটিসি-র ডেপুটি কমান্ড্যান্ট জনাব সৈয়দা জান্নাত আরার বদলিজনিত কারণে এবং অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আমিনুর রহমান ও এএসআই (সশস্ত্র) জনাব মোহাম্মদ আজগর আলী দ্বয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী কর্মকর্তাদের পিটিসি রংপুরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের সততা, নিষ্ঠা এবং পিটিসি রংপুরের উন্নয়নে তাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন) জনাব রহিমা আক্তার লাকী, পিএসসি; অতিরিক্ত পুলিশ সুপার (ফিল্ড ট্রেনিং অ্যান্ড স্পোর্টস); অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড কারিকুলাম); সহকারী পুলিশ সুপার (প্রশাসন); সিএলআই; সিডিআই এবং আইন ও মাঠ বিষয়ক প্রশিক্ষকগণ। এছাড়াও পিটিসি-র বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা-কর্মচারী এবং ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সামগ্রিক অনুষ্ঠানটি অত্যন্ত আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন