বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ৩০ জুন ২০২৬ ০৯:০০ পি.এম
লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ জনতা, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর াহয়েছে।
লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।২৯ জুন সোমবার রাত ৮ টা থেকে জামালপুর সদরের শরিফপুর বাজার সংলগ্ন মহাসড়কে অবস্থান নেন ক্ষুব্ধ এলাকাবাসী। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর রাত ১০ টার দিকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন। পরে রাস্তার দু পাশে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান- তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোমবার এলাকার শত শত ক্ষুব্ধ বাসিন্দা শরিফপুর বাজারে (জামালপুর- ময়মনসিংহ ) মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
স্থানীয় বাসিন্দা রেজুয়ান আনসারী ক্ষোভ প্রকাশ করে বলেন-‘আমাদের এলাকায় দিনে-রাতে মিলিয়ে মাত্র দুই-চার ঘণ্টা বিদ্যুৎ থাকে। সামনে এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। বারবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাইনি। বাধ্য হয়েই আমরা সড়কে নেমেছি।’
একই এলাকার বাসিন্দা শাহিন মিয়া বলেন- ‘রাতের পর রাত বিদ্যুৎ থাকে না। গরমে ঘুমানো যায় না, ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আমরা কোনো ঝামেলা চাই না, শুধু নিয়মিত বিদ্যুৎ চাই।’
খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। পরে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত লোডশেডিং সমস্যা সমাধানের আশ্বাস দিলে রাত প্রায় ১০টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি ও সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হালিম বলেন- ‘তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় আমরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের আশ্বস্ত করলে অবরোধ প্রত্যাহার করেন তারা।
এ বিষয়ে জামালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন- ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে রাত ১০টার পর যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃবৃন্দ
বিএমপি'র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করেন!
রংপুরে ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি
বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৮তম নারী টিআরসি ব্যাচ-২০২৬ এর উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অবসরের টাকা না পেয়েই না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক আব্দুল মান্নান
জামালপুরে মাহিন্দ্রা ও সিএনজির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার
বরিশালে 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ' বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বরিশালের নতুন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, খাইরুল আলম সুমনকে বদলি
জামালপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ সুপার মহোদয় কর্তৃক জামালপুর জেলা পুলিশের কিট পরিদর্শন
লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ জনতা, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ট্যুরিস্ট পুলিশ প্রধান মাইনুল হাসানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, লাইসেন্স না থাকলে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত বিসিসির
দেওয়ানগঞ্জে বজ্রপাতে একই পরিবারের দুই ভাই আহত।
দেওয়ানগঞ্জে সকল গণমাধ্যমকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান দেওয়ানগঞ্জ বিএনপি নেতা আবুল হাশেম মাস্টারের
পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
ভক্ত কলোনি পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন, ডোম সম্প্রদায়ের আবাসন সংকট দূর করার আশ্বাস
ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের হাত ধরে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গ্রীন’ স্বেচ্ছাসেবী সংগঠন
ঝালকাঠিতে সুগন্ধা নদীর ভাঙনরোধে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন
পিরোজপুরে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!
বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র্যালি ও আলোচনা সভা
দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর উপর দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবিতে মানববন্ধন