শনিবার ২৮ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা উপস্থাপন

গোলাম মোর্শ্বেদ, স্টাফ রিপোর্টার ২৫ নভেম্বার ২০২৬ ০৮:৩৭ এ.এম

আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা উপস্থাপন আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা উপস্থাপন

আদ্দিস আবাবায় বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার

বৈদেশিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে স্বাস্থ্য খাতে নিজস্ব অর্থায়ন বৃদ্ধি এবং চিকিৎসানির্ভরতার বদলে রোগ প্রতিরোধমূলক সেবাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। একই সঙ্গে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর মধ্যে পারস্পরিক স্বাস্থ্য সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

 

গত ২৩ ও ২৪ নভেম্বর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত পঞ্চম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ড. হায়দার। আফ্রিকান ইউনিয়নের ৫৪টি সদস্যরাষ্ট্রসহ বিশ্বের ১১০টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক মহাপরিচালকও উপস্থিত ছিলেন।

 

স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীলতা ও সংস্কার পরিকল্পনা সম্মেলনের মূল আলোচনায় ড. জিয়াউদ্দিন হায়দার উল্লেখ করেন, নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার মূল দায়িত্ব রাষ্ট্রের। এ জন্য জাতীয় পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো অপরিহার্য।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ সরকার বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, অভ্যন্তরীণ অর্থায়ন বৃদ্ধি এবং প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

 

মহামারি মোকাবিলা ও ওষুধশিল্পে যৌথ বিনিয়োগের আহ্বান ভবিষ্যৎ মহামারি ও জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় রোগ নজরদারি ব্যবস্থা জোরদার, গবেষণাগারের সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির বিষয়ে গুরুত্ব দেন ড. হায়দার।

 

এ ছাড়া ওষুধ, টিকা ও চিকিৎসা সরঞ্জামের স্থানীয় উৎপাদন বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ বিনিয়োগের প্রস্তাব দেন তিনি। বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, আফ্রিকার দেশগুলোতে সাশ্রয়ী ও মানসম্পন্ন ওষুধ সরবরাহ এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

কূটনৈতিক বৈঠক ও গবেষণায় সহযোগিতা সম্মেলনের ফাঁকে ইথিওপিয়া, রুয়ান্ডা, লিবিয়া, ইন্দোনেশিয়া, তানজানিয়া, ইয়েমেন ও জাম্বিয়াসহ বেশ কয়েকটি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. জিয়াউদ্দিন হায়দার। এসব বৈঠকে স্বাস্থ্য খাতে নতুন অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি আফ্রিকার তরুণ জনস্বাস্থ্য গবেষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এশিয়া ও আফ্রিকার গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ উদ্যোগ বাড়ানোর পরামর্শ দেন।

 

সংশ্লিষ্টদের মতে, এই সম্মেলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কারের চিত্র বিশ্বদরবারে উঠে এসেছে, তেমনি আফ্রিকার বাজারে বাংলাদেশের ওষুধ রপ্তানি ও স্বাস্থ্য কূটনীতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা উপস্থাপন

news image

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: কেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি?

news image

ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি: এক দিনে নতুন রোগী ১,৮৬০, মৃত্যু ৮ জনের

news image

ক্যান্সার চিকিৎসায় বড় পদক্ষেপ: সরকারি হাসপাতালে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন

news image

বরিশালে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

news image

বেতাগীতে ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান, ১১৫ জনের ছানি অপারেশনের উদ্যোগ

news image

উপজেলা ও জেলা হাসপাতালে আনসার মোতায়েন: চূড়ান্ত ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’-এর খসড়া

news image

প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা ও বড় সংস্কার পরিকল্পনা: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

news image

বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার

news image

শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবককে সমন্বিতভাবে কাজের আহ্বান

news image

প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাস স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা

news image

দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার

news image

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা

news image

বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা

news image

স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার

news image

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।

news image

উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

news image

আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

news image

বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির

news image

উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা 

news image

ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ

news image

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ  দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি 

news image

দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ

news image

বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম

news image

বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল

news image

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

news image

দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ