মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২১ আগষ্ট ২০২৬ ০৯:৫৩ পি.এম
প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাস স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত
আজ ২১ আগস্ট ২০২৬ খ্রিঃ সকাল ১০টায় গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) উদ্যোগে গ্লোবাল ক্যাপসুল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকদের বিপদের বন্ধু ও ইউনিয়নের প্রয়াত সংগ্রামী সভাপতি তপন দাস স্মরণে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিকাল ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে ফ্রী চিকিৎসা দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা.মনীষা চক্রবর্ত্তী। ক্যাম্পে দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্লোবাল ক্যাপসুল লি.শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) গঠনতন্ত্র প্রনয়ণ কমিটির চেয়ারম্যান আবদুল জলিল খান, উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা.মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কমরেড ইমাম হোসেন খোকন,ফার্মাসিউটিক্যালস এমপ্লয়িজ এন্ড ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার,
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-২৩২৪) সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইজিবাইক সংগ্রাম পরিষদ দপদপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন, তপন দাসের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তপন দাসের ভাগ্নে সুরঞ্জিত সেন, পদ্মা ব্লোয়িং লি. শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং বরিশাল-৬৩) সভাপতি জসিম গাজি, গ্লোবাল ক্যাপসুল লি. শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ, ও এস এল ফার্মা লি. শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বরিশাল-৭১)সভাপতি মিজানুর রহমান ,
মেডিমেট ফার্মাসিউটিক্যালস লি. শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বরিশাল-৬১) সভাপতি মোসা.সোনিয়া আক্তার, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লি. শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ( রেজিঃ নং বরিশাল-৫৪) সভাপতি মো. সেলিম সরদার, খানসন্স টেক্সটাইল লি. শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বরিশাল-৬৬) সাধারণ সম্পাদক মো. সবুজ হাওলাদার, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত তপন দাসের কর্মময় জীবন, শ্রমিকদের অধিকার আদায়ে তাঁর ভূমিকা এবং শ্রমিকদের আন্দোলনে দৃঢ়চিত্তে নেতৃত্ব দেয়ার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য ক্যান্সার আক্রান্ত অসুস্থ শরীর নিয়েও তপন দাস ইউনিয়নের জন্য লড়াই চালিয়ে গেছেন। তাঁর সংগ্রাম শ্রমিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা বলেন, শ্রমিকদের ঐক্য ও অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নেওয়াই হবে প্রয়াত তপন দাসের প্রতি যথার্থ শ্রদ্ধা। তাঁর আদর্শ ও শ্রমিকবান্ধব চেতনাকে ধারণ করে বাসদের নেতৃত্বে শ্রমিক শ্রেণীর রাষ্ট্র গড়ার সংগ্রাম চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাস স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা
দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার
অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা
বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন