দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ০৩ সেপ্টেম্বার ২০২৬ ০৭:২৪ পি.এম
শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবককে সমন্বিতভাবে কাজের আহ্বান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়াতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু বিদ্যালয়ে পাঠালেই হবে না, বাড়িতেও তাদের পড়াশোনার খোঁজখবর নিতে হবে। শিশুদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আবদুল খালেক সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজল রেখার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম।
এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিশুদের প্রতি অভিভাবকদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. শরীফ উল্যাহ ও সহকারী শিক্ষিকা মাতিয়া সুলতানা।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্য হালিমা আক্তার, মো. জামাল হোসেন, মো. আশরাফুল ইসলাম, শিউলি বেগম, আঁখি আক্তার, শেখ হোসেন, মো. পাভেল হোসেন, মো. মোহাম্মদ আলী, মো. আবদুল খালেকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা উপস্থাপন
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: কেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি?
ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি: এক দিনে নতুন রোগী ১,৮৬০, মৃত্যু ৮ জনের
ক্যান্সার চিকিৎসায় বড় পদক্ষেপ: সরকারি হাসপাতালে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন
বরিশালে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত
বেতাগীতে ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান, ১১৫ জনের ছানি অপারেশনের উদ্যোগ
উপজেলা ও জেলা হাসপাতালে আনসার মোতায়েন: চূড়ান্ত ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’-এর খসড়া
প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা ও বড় সংস্কার পরিকল্পনা: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার
বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার
শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবককে সমন্বিতভাবে কাজের আহ্বান
প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাস স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা
দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার
অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা
বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ