বৃহস্পতিবার ০৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা

মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার ০১ আগষ্ট ২০২৬ ১০:৩৩ পি.এম

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা

বাংলাদেশে সিজারিয়ান সেকশন এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের অন্যতম প্রধান বাধা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।

 

০১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রোজ শনিবার সকালে রাজধানীর ঢাকার  জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য বলেন।

 

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমানে বাংলাদেশে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের হার ৫৫ শতাংশ দেখানো হচ্ছে। পরিসংখ্যানে যা দেখা যাচ্ছে, প্রকত চিত্র তার চেয়েও অত্যন্ত খারাপ। তবে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের মাধ্যমে ৩০-৫০ শতাংশ শিশু মৃত্যু হার কমানো সম্ভব। এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের হার আরও বাড়াতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

 

অপ্রয়োজনীয় সি-সেকশন (সিজারিয়ান সেকশন) বন্ধে সরকারের শক্ত অবস্থানের জানিয়ে তিনি বলেন, সি-সেকশন শুধু একজন মাকে সারা জীবনের জন্য পঙ্গু বা শারীরিক সমস্যায় ফেলে না। বরং শিশুর যত্ন এবং স্বাভাবিক বেড়ে ওঠার ক্ষেত্রেও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। সরকার বর্তমানে অনাবশ্যক সি-সেকশনের বিরুদ্ধে আইন প্রণয়নের কাজ শুরু করেছে।

নতুন আইন পাস হলে সিজারিয়ান সেকশন কমে যাবে জানিয়ে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, যেকোনো হাসপাতালে বা ক্লিনিকে সি-সেকশন করতে হলে তার পর্যাপ্ত মেডিকেল রেফারেন্স লিপিবদ্ধ করতে হবে। যৌক্তিক ও সঠিকভাবে জাস্টিফাই করেই কেবল সি-সেকশন করা যাবে। সরকারের এই বিল পাসের উদ্যোগটি ব্রেস্টফিডিং প্রমোট করার ক্ষেত্রে একটি যুগান্তকারী ভূমিকা রাখবে।

 

এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের বৈজ্ঞানিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাতৃদুগ্ধ শিশুর জন্য সম্পূর্ণ খাদ্য। এটি পরিপাকতন্ত্রের জন্য অসহনীয় খাদ্য এবং বাইরের সব ধরনের ভেজাল খাবার প্রতিরোধ করে। এটি সরাসরি শিশুর দেহে পানিবাহিত সকল প্রকার ইনফেকশন প্রবেশ করা থেকে রক্ষা করে। বিশুদ্ধ পানির সাথে সম্পর্কিত থালা-বাসন, গ্লাস ও হাড়ি-পাতিলের মাধ্যমে যে সংক্রামক জীবাণু ছড়ায়, তা রোধ করা সম্ভব হয়।

 

শিশু স্বাস্থ্য সুরক্ষায় সরকারের ভূমিকা তুলে ধরে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম এমন একটি সরকার, যা স্বাস্থ্য এবং পুষ্টিকে জাতীয় সকল অগ্রাধিকারের শীর্ষে স্থান দিয়েছে। বাজেট বক্তৃতায় যে ১০টি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল, তার মধ্যে স্বাস্থ্য ছিল ২ নম্বরে। এতদিন স্বাস্থ্য খাতে জিডিপির মাত্র ০.৬% থেকে ০.৭% বরাদ্দ দেওয়া হতো। সেই ধারা ভেঙে বর্তমান সরকার এই প্রথম জিডিপির ১.১% স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছে।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি ইউনিয়নের প্রাইমারি হেলথকেয়ার ইউনিট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ বড় ধরনের ইতিবাচক প্রভাব রাখতে যাচ্ছে। প্রতিটি ইউনিটে ৯ জন করে কমিউনিটি হেলথ ওয়ার্কার কাজ করবেন। তারা প্রতি ২ থেকে ৩ মাসের মধ্যে দেশের প্রতিটি ঘরে অন্তত একবার যাবেন। স্বাস্থ্যকর্মীরা সেখানে যেয়ে পরিবারের প্রতিটি সদস্যের নন-কমিউনিকেবল ডিজিজ (যেমন: ব্লাড প্রেসার, ব্লাড সুগার ও মেন্টাল হেলথ) পরীক্ষা করবেন।

 

গর্ভবতী মহিলা সনাক্ত করে বিশেষ যত্ন নেয়ার কথা জানিয়ে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রতিটি মহিলা প্রেগনেন্ট কিনা তা নিশ্চিত করার পর থেকেই তাকে প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া হবে, যেন সন্তান প্রসবের পর তিনি প্রসূতি ও সন্তানের সঠিক যত্ন নেওয়ার জন্য সম্পূর্ণ রেডি থাকেন। স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার এই পদক্ষেপ ব্রেস্টফিডিং প্রমোশনের ক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে।

 

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) শেখ মোমেনা মনি ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি: এক দিনে নতুন রোগী ১,৮৬০, মৃত্যু ৮ জনের

news image

ক্যান্সার চিকিৎসায় বড় পদক্ষেপ: সরকারি হাসপাতালে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন

news image

বরিশালে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

news image

বেতাগীতে ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান, ১১৫ জনের ছানি অপারেশনের উদ্যোগ

news image

উপজেলা ও জেলা হাসপাতালে আনসার মোতায়েন: চূড়ান্ত ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’-এর খসড়া

news image

প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা ও বড় সংস্কার পরিকল্পনা: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

news image

বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার

news image

শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবককে সমন্বিতভাবে কাজের আহ্বান

news image

প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাস স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা

news image

দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার

news image

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা

news image

বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা

news image

স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার

news image

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।

news image

উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

news image

আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

news image

বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির

news image

উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা 

news image

ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ

news image

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ  দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি 

news image

দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ

news image

বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম

news image

বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল

news image

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

news image

দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ

news image

বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু

news image

শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!