বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৫ জুলাই ২০২৬ ০৮:৩১ পি.এম
জামালপুরে মাহিন্দ্রা ও সিএনজির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
জামালপুর জেলার সরিষাবাড়ি ও মেলান্দহ পৃথক সড়ক দূঘটনায় মো. আপন (১৮) ও আব্দুর রহমান সাকিব (২০) নামে দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে সরিষাবাড়ী এবং সন্ধ্যায় মেলান্দহ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুর ১টার দিকে সরিষাবাড়ী উপজেলার সানাকইর নয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. আপন নিহত হন। নিহত আপন জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আনিস ভাঙ্গারির ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আপন রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘরের ছোট ছেলেকে হারিয়ে আপনের পরিবারে শোকের মাতম চলছে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেলান্দহ উপজেলার ভাবকি এলাকায় মাদারগঞ্জ-জামালপুর সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান সাকিব নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। সাকিব মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সাকিবের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। দুটি সড়ক দুর্ঘটনায় দুই তরুণের অকাল মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে প্রতিনিয়ত এমন দুর্ঘটনারোধে চালকদের সচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন