শনিবার ২২ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

ইসলামপুরে ১০ হাজার টাকার জন্য ইজিবাইক চালককে হত্যা গ্রেফতার ৬ জন

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৪ জুন ২০২৬ ১০:১৮ পি.এম

ইসলামপুরে ১০ হাজার টাকার জন্য ইজিবাইক চালককে হত্যা গ্রেফতার  ৬ জন ইসলামপুরে ১০ হাজার টাকার জন্য ইজিবাইক চালককে হত্যা গ্রেফতার ৬ জন

১০ হাজার টাকার জন্য ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যা করা হয়। পরে মরদেহ একটি লাগেজে ভরে ধানক্ষেতে ফেলে রাখা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২৪ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে পিবিআই এসব তথ্য জানায়।

 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত মো. নাহিদুল ইসলাম (৩০)। এছাড়া চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনা ও পরিবহনের অভিযোগে মো. সোলাইমান কবির (৫০), মো. শফিকুল ইসলাম (৪১), মো. আব্দুল কাদের (৫৬), মো. রাসেল হোসেন (৩৪) এবং সাগর পাশা (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে।

 

পিবিআই জানায়- গত ২৩ জুন ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে লাগেজবন্দি অবস্থায় ইজিবাইক চালক নায়েব আলীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা এলাকার বাসিন্দা।

 

ঘটনার পর নিহতের ছেলে মামুন ইসলাম বাদী হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা করেন। তদন্তভার পেয়ে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মেলান্দহ উপজেলার নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পিবিআই জানায়- জরুরি ভিত্তিতে ১০ হাজার টাকার প্রয়োজন হওয়ায় নাহিদুল ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী নায়েব আলীকে হত্যা করে মরদেহ লাগেজে ভরে ফেলে রাখা হয়। পরে ইজিবাইকটি খুলে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রির চেষ্টা করা হয়।

 

এ ঘটনায় নাহিদুলসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিআই তার, নিহতের মোবাইল ফোন এবং ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন- তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার এবং আলামত উদ্ধার সম্ভব হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।

news image

জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

news image

জামালপুর চাঞ্চল্যকর  চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার

news image

বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

news image

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

news image

ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান 

news image

 বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ ইয়াবা সেবনের অপরাধে ৪ যুবককে ৩ মাসের কারাদন্ড

news image

রাজিবপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি ও নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ধর্ষণের অভিযোগে নূর আলম গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে

news image

জাম্বিল বাজারে ১৫ পুড়িয়া গাঁজাসহ বৃদ্ধ আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা

news image

বরিশাল নগরীতে পুলিশের অভিযান: প্লাস্টিকের ড্রাম থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

news image

সাংবাদিক নাদিম হত্যা: দ্রুত চার্জশিট ও খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

news image

উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজা বহন, গ্রেপ্তার ১

news image

মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২ জন

news image

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে ২ যুবককে ৬ মাসের কারাদন্ড 

news image

বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে  র‍্যাব, আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় ষাঁড় গরু আটক  করেছে জামালপুর 

news image

মেলান্দহে এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ী গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে ৮৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ  মাদক কারবারি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে আন্তঃজেলা ডাকাত দল প্রধান সাজু গ্রেফতার

news image

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড।

news image

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী বাজারে সরকারী জমিতে অবৈধ দোকান উচ্ছেদ

news image

বরগুনায় পুলিশের বিশেষ অ'ভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ'টক ২

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে গোপন অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার