মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৫ আগষ্ট ২০২৬ ০৭:৪৮ পি.এম
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ পুড়িয়া গাঁজাসহ মো. নুরু শেখ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঘটনাটি ঘটে শনিবার (১৫ আগস্ট) দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জাম্বিল বাজার সংলগ্ন শাহিনের খাবার হোটেলের সামনের পাকা রাস্তায়। সাজাপ্রাপ্ত নুরু শেখ দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কালিকাপুর (নামা পট্টি) এলাকার বাসিন্দা এবং তিনি মৃত কুব্বাত আলীর ছেলে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌরসভা ও আশেপাশের এলাকায় মাদকের কেনাবেচা ও সেবন বন্ধে নিয়মিত নজরদারি এবং গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানকারী দল জাম্বিল বাজারের শাহিনের খাবার হোটেলের সামনে পাকা সড়কে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন হিসেবে নুরু শেখকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের পরপরই ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৯ ও ১০(৫) নম্বর দফায় অভিযুক্তের অপরাধ প্রমাণিত হওয়ায় নুরু শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। কারাদণ্ডের আদেশ ঘোষণার পর আইনানুগ প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত আসামিকে জামালপুর জেলা কারাগারে প্রেরণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, দেওয়ানগঞ্জ এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এলাকা থেকে মাদক ব্যবসা ও মাদকের অপব্যবহার নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের সারপ্রাইজ অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কঠোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারি কিংবা সেবনকারী—কারো প্রতি কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না বলেও হুঁশিয়ারি দেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন।
এ ঘটনার পর এলাকার স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রকাশ করেন।
ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে
বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক
পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড