রবিবার ২৩ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৩ আগষ্ট ২০২৬ ০৬:২৮ পি.এম

জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক

জামালপুর জেলার  ১৩ বস্তা পচা ও দুর্গন্ধযুক্ত মাংসসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে এগুলো ঘোড়ার মাংস বলে ধারণা করা হচ্ছে। ২৩ আগষ্ট রবিবার ভোরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর ঘাট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। মাংসগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়ার কথা ছিল।

 

স্থানীয়রা জানান- সকাল ৬টার দিকে তুলশীরচর ইউনিয়ন থেকে মাংস নিয়ে একটি পিকআপ ভ্যান মিরাপুর ঘাটে পৌঁছায়। সেখানে বস্তা গুলো গাড়িতে ওঠানোর সময় মাংস থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। এতে স্থানীয় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পিকআপটি আটকে রেখে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপসহ ১৩ বস্তা মাংস জব্দ করে এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন- জামালপুরের সরিষাবাড়ি থানার হানচার পাড় গ্রামের মো. রমজান আলীর ছেলে জুয়েল (৪০), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ডোবাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে শহীদ মিয়া (৪০) ও চরদোবাকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে আলফাজ মিয়া (৪৫), মধুপুর থানার শোলাকুড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে হুমায়ুন (৪৭) এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার বাটকুল গ্রামের আমির হোসেনের ছেলে রাসেল মিয়া (৩০)।

 

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান- উদ্ধার হওয়া মাংসগুলো আসলে ঘোড়ার কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশালে সূর্যমুখী এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ১৩ বস্তা ঘোড়ার মাংসসহ ৫ জন আটক

news image

দেওয়ানগঞ্জ ৪ শ গ্রাম হিরোইনসহ এক যুবক আটক

news image

ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।

news image

জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

news image

জামালপুর চাঞ্চল্যকর  চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার

news image

বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

news image

সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

news image

ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান 

news image

 বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ ইয়াবা সেবনের অপরাধে ৪ যুবককে ৩ মাসের কারাদন্ড

news image

রাজিবপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি ও নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ধর্ষণের অভিযোগে নূর আলম গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে

news image

জাম্বিল বাজারে ১৫ পুড়িয়া গাঁজাসহ বৃদ্ধ আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা

news image

বরিশাল নগরীতে পুলিশের অভিযান: প্লাস্টিকের ড্রাম থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

news image

সাংবাদিক নাদিম হত্যা: দ্রুত চার্জশিট ও খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

news image

উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজা বহন, গ্রেপ্তার ১

news image

মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২ জন

news image

দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে ২ যুবককে ৬ মাসের কারাদন্ড 

news image

বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে  র‍্যাব, আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় ষাঁড় গরু আটক  করেছে জামালপুর 

news image

মেলান্দহে এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ী গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে ৮৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ  মাদক কারবারি গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে আন্তঃজেলা ডাকাত দল প্রধান সাজু গ্রেফতার

news image

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড।

news image

সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন