বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৬ আগষ্ট ২০২৬ ০১:৪৯ পি.এম
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ধর্ষণের অভিযোগে নূর আলম গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে সংঘটিত একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ। দেওয়ানগঞ্জ মডেল থানা ও সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র যৌথ অভিযান চালিয়ে ঘটনার অভিযুক্ত নূর আলমকে (৪০) আটক করতে সক্ষম হয়।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট (শনিবার) ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১৪। মামলা দায়েরের পর থেকেই দেওয়ানগঞ্জ থানা ও স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্র আসামিকে আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের দিকনির্দেশনা ও প্রত্যক্ষ নেতৃত্বে সানন্দবাড়ী ফাঁড়ি পুলিশের একটি বিশেষ ও চৌকস দল দ্রুত অভিযানে নামে। ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে গঠিত এই বিশেষ আভিযানিক দলে ছিলেন সাব-ইন্সপেক্টর (এসআই) আবদুল্লাহ আল মোমেন, এসআই আল-আমিন, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) বিপ্লব এবং তাদের সঙ্গীয় সশস্ত্র ফোর্স।
পুলিশ দলটি সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামি নূর আলমকে হস্তগত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত নূর আলম চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের হেকমত মণ্ডলের ছেলে।
ঘটনার বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা ও সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতনের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ঘটনার পর দ্রুত মামলা গ্রহণ করে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্র অত্যন্ত দক্ষতার সাথে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান সম্পন্ন করেছে। আইন অনুযায়ী দ্রুত আসামিকে দেওয়ানগঞ্জ থানা থেকে জামালপুর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় এবং আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করায় সানন্দবাড়ী ও পাটাধোয়া পাড়া এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু বিচার ও আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক
পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার