বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ৩০ জুন ২০২৬ ১০:১৮ পি.এম
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে ৩০ মিটার জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার (৩০ জুন) দ্বিতীয় ধাপে আরও ৬০ মিটার ডাম্পিং কাজের সূচনা করা হয়।
মঙ্গলবার বিকেলে সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া ব্রহ্মপুত্র নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলীর পরিদর্শনের পর অধিক ভাঙনপ্রবণ স্থান চিহ্নিত করে কাজের উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।সংশ্লিষ্টরা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া, চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম মাস্টার, চর আমখাওয়া ইউনিয়নের মেম্বার মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় আকস্মিক ভাঙন শুরু হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপের কাজ শেষে এখন দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়েছে।
সংশ্লিষ্টরা আরও জানান, দ্বিতীয় ধাপের কাজ শেষ হওয়ার আগেই প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে নদীভাঙন স্থায়ীভাবে রোধে একটি স্থায়ী বাঁধ নির্মাণের লক্ষ্যে বৃহৎ প্রকল্প গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ দ্রুত শেষ হলে নদীভাঙনের ঝুঁকি অনেকটাই কমে আসবে এবং তাদের জানমাল ও বসতভিটা সুরক্ষিত থাকবে।
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত
বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান' লঞ্চে ভ্রমণ!
বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত
কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও
মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।- এম রশিদুজ্জামান মিল্লাত