মোঃ নাঈম হোসেন, স্টাফ রিপোর্টার ২৭ জুন ২০২৬ ১২:০৯ এ.এম
ঝালকাঠিতে সুগন্ধা নদীর ভাঙনরোধে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন
ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার সুগন্ধা নদীর তীব্র ভাঙনকবলিত বিভিন্ন এলাকা রক্ষায় নদীতীর সংরক্ষণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৬ জুন (শুক্রবার) সকালে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুগন্ধা নদীর ভাঙন এই অঞ্চলের মানুষের জন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা। বর্তমান সরকার নদীভাঙন রোধে অত্যন্ত আন্তরিক এবং স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দ্রুত ও মানসম্মতভাবে এই কাজ শেষ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. নিলয় পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। সভায় জানানো হয়, প্যাকেজ নং JHAL/W-39/2025-26 এর আওতায় ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার সুগন্ধা নদীর অতি ঝুঁকিপূর্ণ এবং ভাঙনপ্রবণ বিভিন্ন এলাকায় এই নদীতীর সংরক্ষণ কাজ সফলভাবে বাস্তবায়ন করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই মেগা প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সুচারুভাবে সম্পন্ন হলে সুগন্ধা নদীর আগ্রাসী ভাঙন থেকে স্থানীয় ঘনবসতিপূর্ণ জনপদ, হাজার হাজার একর কৃষিজমি, হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদসহ অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা চিরতরে সুরক্ষিত হবে। দীর্ঘদিনের ভাঙন আতঙ্কে থাকা সুগন্ধাপাড়ের সাধারণ মানুষ এই প্রকল্প শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন