মাহমুদা আল মুঞ্জাবী, স্টাফ রিপোর্টার ০১ জুলাই ২০২৬ ১০:৪৯ পি.এম
বরিশালে 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ' বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট প্রভাব ও করণীয় নির্ধারণে বরিশালে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। বরিশালের অভিজাত হোটেল 'গ্রান্ড পার্ক'-এ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের নিয়ে দুদিন ব্যাপী 'ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ ইন বাংলাদেশ' (Climate Change and Health in Bangladesh) শীর্ষক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা 'কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড'-এর সার্বিক সহযোগিতায় এবং সরকারের 'ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ প্রমোশন ইউনিট' এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের আয়োজন করে।
দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন সেশন পরিচালনা করেন ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ প্রমোশন ইউনিটের সম্মানিত পরিচালক প্রফেসর ডা. ইকবাল কবির। সেশনগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এবং তা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও শিক্ষা খাতের ভূমিকা কী হতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় স্বাস্থ্য ও শিক্ষা খাতের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক, বরগুনার সিভিল সার্জন, বরগুনা ও পটুয়াখালীর ডিডিএফপি (DDFP)। এছাড়াও বিভিন্ন উপজেলার ইউএইচএন্ডএফপিও (UH&FPO), ইউএফপিও (UFPO) এবং জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাগণ এতে অংশ নেন।
পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইড, স্থানীয় এনজিও 'আভাস' এবং 'এনএসএস' (NSS)-এর শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণে উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং এনজিওগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দিনের এই নিবিড় প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলা আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট অংশীজনরা।
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত
বরিশাল জেলায় আমেরিকান রাষ্ট্রদূত H.E. Mr. Brent T. Christensen এর সফর এবং 'এম. খান' লঞ্চে ভ্রমণ!
বরিশাল মেট্রোপলিটন এলাকার পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত
কয়েলের আ"গুনে পু"ড়ে গেল গাছকাটা শ্রমিকের শেষ সম্বল মহিষ, ছাই থাকার ঘরও
মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ন্যূনতম পাঁচ বছরের জেল খাটতে হবে।- এম রশিদুজ্জামান মিল্লাত