মোঃ রেজাউল করিম, মাদারীপুর প্রতিনিধি ২৫ জুন ২০২৬ ১১:৪৮ পি.এম
মাদারীপুরে জেলা ডিবির সাঁড়াশি অভিযান: মহাসড়ক ও স্কুল গেট থেকে বিপুল মাদকসহ আটক ৪
মাদারীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি সফল অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ৯০ পিস ইয়াবা এবং ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এই মাদক কারবারের সাথে জড়িত থাকার অপরাধে হাতেনাতে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বৃহস্পতিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় মাদারীপুর সদর ও পৌরসভা এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়।
অভিযানের প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে। মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে হান্নান মাতুব্বরের বাড়ির রাস্তার মাথা থেকে মো. আনিসুর রহমান (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকার আহাদ আলী গাজীর ছেলে। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।
অপরদিকে, একই দিন দুপুর ১টা ৫০ মিনিটে ডিবির আরেকটি দল মাদারীপুর পৌরসভার গোলাম মওলা সড়কের নিউ টাউন ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পশ্চিম রাস্তি এলাকার হুমায়ুন সরদার ওরফে সাধু (৪১), সঞ্জয় দাস (৩২) এবং শাহীন খান (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া (১ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ৫ হাজার টাকা।
মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ আরও সুনির্দিষ্ট করে জানায় যে, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও দেশ ও জনস্বার্থে অব্যাহত থাকবে।
ভিক্ষুকের টাকা সহ ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালাচ্ছেন অসীম চন্দ্র দাস।
জামালপুরে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
জামালপুর চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা : ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ।
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি রায়হান ওরফে আতিকুর গ্রেপ্তার
বরিশালের কাটপট্টিতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মহিলা গ্রেফতার
ইসলামপুর উপজেলায় অবৈধভাব বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান
বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ ইয়াবা সেবনের অপরাধে ৪ যুবককে ৩ মাসের কারাদন্ড
রাজিবপুরে পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি ও নারী নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে ধর্ষণের অভিযোগে নূর আলম গ্রেপ্তার, পাঠানো হলো জেলহাজতে
জাম্বিল বাজারে ১৫ পুড়িয়া গাঁজাসহ বৃদ্ধ আটক, ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা
বরিশাল নগরীতে পুলিশের অভিযান: প্লাস্টিকের ড্রাম থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২
সাংবাদিক নাদিম হত্যা: দ্রুত চার্জশিট ও খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন
দেওয়ানগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজা বহন, গ্রেপ্তার ১
মাদারগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২ জন
দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে ২ যুবককে ৬ মাসের কারাদন্ড
বকশীগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে র্যাব, আটক ১
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ২টি ভারতীয় ষাঁড় গরু আটক করেছে জামালপুর
মেলান্দহে এক গৃহবধূর গোসলের গোপন ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ী গ্রেফতার
দেওয়ানগঞ্জে ৮৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়ানগঞ্জে আন্তঃজেলা ডাকাত দল প্রধান সাজু গ্রেফতার
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড।
সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী বাজারে সরকারী জমিতে অবৈধ দোকান উচ্ছেদ
বরগুনায় পুলিশের বিশেষ অ'ভিযান: বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ'টক ২
জামালপুরের দেওয়ানগঞ্জে গোপন অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার