মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২২ আগষ্ট ২০২৬ ০৭:৪৩ পি.এম
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদ।
বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রাসেলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন মোতালবে মন্ডল, বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান, অভিভাবক নাসের রহমান, ফেরদৌস আলম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বকশীগঞ্জ ক্যাডেট একাডেমি, আলহাজ আরিফ সিদ্দিকী আইডিয়াল একাডেমি, আবদুল হক বিদ্যা নিকেতন, নিউক্লিয়ার্স আইডিয়াল একাডেমি, ফেইট ডিজিটাল, শিশু কলি প্রি ক্যাডেট স্কুল, বেসিক একাডেমি, ব্রাইট স্কুল, বিসিবি স্কুল, বেপারি পাড়া আইডিয়াল একাডেমি, আল হেরা মাদ্রাসা, অ্যাডভান্স মডেল স্কুল, আলিফ বিদ্যা নিকেতন, রাশেদা খাতুন বিদ্যা নিকেতন, ক্যাম্ব্রিজ মডেল স্কুল, সাকসেস মডেল একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এর আগে বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৬ টি প্রতিষ্ঠানের মোট ৫৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এরমধ্যে ২০৬ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
মেধাবী এসব শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মান সম্মত শিক্ষা অর্জনে কিন্ডারগার্টেন স্কুল গুলো বড় ভূমিকা রাখছে। নানা প্রতিকূল পরিবেশেও কিন্ডারগার্টেন স্কুল গুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তবে সীমাবদ্ধতার মধ্যেও অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার জায়গা করে নিয়েছেন।
তাই শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি
দেওয়ানগঞ্জ এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় দুই পরীক্ষার্থীকে বহিস্কার
মাদারীপুরের দুই বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আউট হলে সংস্লিস্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী
দেওয়ানগঞ্জ কামারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানিতে জলাবদ্ধতা ছাত্রছাত্রী দূর্ভোগ
বরিশালে এইচএসসি পরীক্ষা নিয়ে মতবিনিময় সভা: প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ইসলামপুর সরকারী কলেজের সংবর্ধনা
এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক
দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত