দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ২২ আগষ্ট ২০২৬ ০৭:৩১ পি.এম
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন। একই সঙ্গে সংগঠনটির চাঁদপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) আয়োজিত এ কর্মসূচি ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ আলমগীর হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কামরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের নবনির্বাচিত সভাপতি জনাব সজীব আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক।
নবগঠিত চাঁদপুর জেলা কমিটিতে মো. মঈন উদ্দিন চৌধুরী, সুমন খান, সৌদিরুল প্রধান, শহীদুল ইসলাম, এরশাদ প্রধান, আলী আরশাদ সরকার, গিয়াস উদ্দিন ও রানা মাহমুদসহ অন্যান্যরা দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হান্নান লস্কর, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক মুরাদুজ্জামান ও সাংবাদিক রাব্বি।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত