বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৫ মে ২০২৬ ০৩:১২ পি.এম
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে গুরুতর আহত মজিবুর রহমান (৮০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২৫ মে সোমবার বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ নিয়ে ওই মহিষের আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে।
নিহত মজিবুর রহমান সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। এর আগে গতকাল রবিবার একই ঘটনায় রুহুল আমিন নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৪ মে রবিবার স্থানীয় পাঠাধোয়াপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে বেশ কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। কিন্তু হাটে প্রবেশের পরপরই একটি মহিষ হঠাৎ বিগড়ে গিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। মহিষটি পাগলের মতো দিকবিদিক জ্ঞান হারিয়ে হাটের মধ্যে ছোটাছুটি করতে থাকে এবং সামনে পাওয়া ক্রেতা-বিক্রেতাদের ওপর আক্রমণ চালায়। আকস্মিক এই ঘটনায় হাটের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন।
মহিষটির শিং ও পায়ের আঘাতে হাটে আসা কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমীনসহ অন্তত ছয়জন মারাত্মকভাবে আহত হন। আহতদের মধ্যে রুহুল আমীনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
অন্যদিকে, গুরুতর আহত বৃদ্ধ মজিবুর রহমানকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, "সানন্দবাড়ী হাটে মহিষের আক্রমণে আহত মজিবুর রহমান আজ বিকেলে মারা গেছেন। এ নিয়ে মহিষের তাণ্ডবে মোট দুজনের প্রাণহানির ঘটনা ঘটলো। হাটের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।"
কোরবানির হাটের এই আকস্মিক ও বেদনাদায়ক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃবৃন্দ
বিএমপি'র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করেন!
রংপুরে ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি
বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৮তম নারী টিআরসি ব্যাচ-২০২৬ এর উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অবসরের টাকা না পেয়েই না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক আব্দুল মান্নান
জামালপুরে মাহিন্দ্রা ও সিএনজির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার
বরিশালে 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ' বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বরিশালের নতুন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, খাইরুল আলম সুমনকে বদলি
জামালপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ সুপার মহোদয় কর্তৃক জামালপুর জেলা পুলিশের কিট পরিদর্শন
লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ জনতা, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ট্যুরিস্ট পুলিশ প্রধান মাইনুল হাসানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, লাইসেন্স না থাকলে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত বিসিসির
দেওয়ানগঞ্জে বজ্রপাতে একই পরিবারের দুই ভাই আহত।
দেওয়ানগঞ্জে সকল গণমাধ্যমকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান দেওয়ানগঞ্জ বিএনপি নেতা আবুল হাশেম মাস্টারের
পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
ভক্ত কলোনি পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন, ডোম সম্প্রদায়ের আবাসন সংকট দূর করার আশ্বাস
ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের হাত ধরে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গ্রীন’ স্বেচ্ছাসেবী সংগঠন
ঝালকাঠিতে সুগন্ধা নদীর ভাঙনরোধে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন
পিরোজপুরে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!
বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র্যালি ও আলোচনা সভা
দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর উপর দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবিতে মানববন্ধন