মোঃ নাঈম হোসেন, স্টাফ রিপোর্টার ২৫ জুন ২০২৬ ১১:৩২ পি.এম
ঝালকাঠিতে দৃষ্টিনন্দন ডিসি পার্কের শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রীবর ড. জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিবাসী ও দর্শনার্থীদের বিনোদনের পরিধি আরও বিস্তৃত করতে এবং শহরের সৌন্দর্য বর্ধনে এক নতুন মাত্রা যোগ হলো। ঝালকাঠি জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে নতুন রূপে সেজে ওঠা দৃষ্টিনন্দন ‘ডিসি পার্ক (লিচু বাগান)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার এক জমকালো ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই পার্কের ফলক উন্মোচন করা হয়। পার্কটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস, এম জিয়াউদ্দিন হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এস, এম জিয়াউদ্দিন হায়দার বলেন, "ঝালকাঠির মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল একটি সুন্দর ও সুপরিসর বিনোদন কেন্দ্রের। জেলা প্রশাসনের এই উদ্যোগ ঝালকাঠির সাধারণ মানুষ, বিশেষ করে শিশু-কিশোর ও প্রবীণদের সুস্বাস্থ্যের জন্য মুক্ত বাতাস ও বিনোদনের চমৎকার সুযোগ তৈরি করবে।" তিনি পার্কটির সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখতে ঝালকাঠির সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মো: শাহাদাৎ হোসেন এবং জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুমায়ূন কবীর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আক্কাস শিকদার এবং বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হাওলাদার।
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। নান্দনিক বসার স্থান, লিচু বাগানের সবুজ প্রকৃতি এবং মনোরম পরিবেশ প্রথম দিনেই আগত দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষিত করেছে। ঝালকাঠি জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হচ্ছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃবৃন্দ
বিএমপি'র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করেন!
রংপুরে ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি
বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৮তম নারী টিআরসি ব্যাচ-২০২৬ এর উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অবসরের টাকা না পেয়েই না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক আব্দুল মান্নান
জামালপুরে মাহিন্দ্রা ও সিএনজির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার
বরিশালে 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ' বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বরিশালের নতুন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, খাইরুল আলম সুমনকে বদলি
জামালপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ সুপার মহোদয় কর্তৃক জামালপুর জেলা পুলিশের কিট পরিদর্শন
লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ জনতা, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ট্যুরিস্ট পুলিশ প্রধান মাইনুল হাসানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, লাইসেন্স না থাকলে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত বিসিসির
দেওয়ানগঞ্জে বজ্রপাতে একই পরিবারের দুই ভাই আহত।
দেওয়ানগঞ্জে সকল গণমাধ্যমকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান দেওয়ানগঞ্জ বিএনপি নেতা আবুল হাশেম মাস্টারের
পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
ভক্ত কলোনি পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন, ডোম সম্প্রদায়ের আবাসন সংকট দূর করার আশ্বাস
ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের হাত ধরে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গ্রীন’ স্বেচ্ছাসেবী সংগঠন
ঝালকাঠিতে সুগন্ধা নদীর ভাঙনরোধে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন
পিরোজপুরে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!
বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র্যালি ও আলোচনা সভা
দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর উপর দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবিতে মানববন্ধন