ফারজানা আক্তার, বরগুনা প্রতিনিধি ১১ ডিসেম্বার ২০২৫ ০২:৩৯ এ.এম
ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বরগুনা সরকারি কলেজে সচেতনতা কর্মসূচি পালিত
“নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচী–২০২৫” ক্যাম্পেইনের অংশ হিসেবে
‘নারী ও কন্যাশিশুর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ করি’ শীর্ষক সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে বরগুনা সরকারি কলেজ অডিটোরিয়ামে।
(বিশ্ব খাদ্য কর্মসূচি) World Food Programme এর অর্থায়ন এবং JAGO NARI-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কলেজ প্রশাসন, শিক্ষকবৃন্দ, রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা যুক্ত হয়েছেন।
অনুষ্ঠানটি সকাল ১০:৩০ মিনিটে নিবন্ধন, ব্যাজ–লিফলেট–হেডব্যান্ড বিতরণ এবং ডিজিটাল সহিংসতা–বিরোধী থাম্ব-প্রিন্ট ক্যাম্পেইন এর মাধ্যমে শুরু হয়।
পরে ডিজিটাল সহিংসতার ঝুঁকি, প্রতিরোধমূলক করণীয় এবং নিরাপদ অনলাইন আচরণবিষয়ক একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
সমাপনী বক্তব্যে জাগোনারীর প্রোগ্রাম ডিরেক্টর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত সামাজিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
এরপর বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর প্রতিনিধি জনাব মাহমুদুল হাসান ডিজিটাল সহিংসতা প্রতিরোধে এ ধরনের সচেতনতা কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শেষে সকল অংশগ্রহণকারী অঙ্গীকার ব্যানারে স্বাক্ষর করে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ডিজিটাল বিশ্বকে নিরাপদ করি—নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ করি।
বকশীগঞ্জে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু, নিঃস্ব কৃষক
ই-রিক্সার বিধিমালা তৈরি ও টোকেন বাণিজ্য-হয়রানি বন্ধের দাবিতে বরিশালে সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃবৃন্দ
বিএমপি'র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করেন!
রংপুরে ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি
বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৮তম নারী টিআরসি ব্যাচ-২০২৬ এর উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
অবসরের টাকা না পেয়েই না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক আব্দুল মান্নান
জামালপুরে মাহিন্দ্রা ও সিএনজির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার
বরিশালে 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ' বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বরিশালের নতুন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, খাইরুল আলম সুমনকে বদলি
জামালপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ সুপার মহোদয় কর্তৃক জামালপুর জেলা পুলিশের কিট পরিদর্শন
লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ জনতা, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ট্যুরিস্ট পুলিশ প্রধান মাইনুল হাসানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, লাইসেন্স না থাকলে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত বিসিসির
দেওয়ানগঞ্জে বজ্রপাতে একই পরিবারের দুই ভাই আহত।
দেওয়ানগঞ্জে সকল গণমাধ্যমকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় দূষণের বিরুদ্ধে- টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান দেওয়ানগঞ্জ বিএনপি নেতা আবুল হাশেম মাস্টারের
পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
ভক্ত কলোনি পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন, ডোম সম্প্রদায়ের আবাসন সংকট দূর করার আশ্বাস
ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের হাত ধরে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গ্রীন’ স্বেচ্ছাসেবী সংগঠন
ঝালকাঠিতে সুগন্ধা নদীর ভাঙনরোধে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন
পিরোজপুরে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!