মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০৭ জুলাই ২০২৬ ০৯:০৯ পি.এম
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার
জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক ও দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত অফিসে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত ‘মনোয়ারা আলী সুপার মার্কেট’-এর দ্বিতীয় তলায় কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়।
অভিযানে স্থানীয় একজন তালা মিস্ত্রির সহায়তায় কার্যালয়ের দুটি কক্ষের তালা ভেঙে তল্লাশি চালানো হয়। অভিযানে অফিসের টেবিলের ড্রয়ার থেকে ৬ বোতল বিদেশি মদ এবং মেঝের ওপর কম্বলে মোড়ানো অবস্থায় দুটি দেশি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও ৬টি হাতবোমা উদ্ধার করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতেই এই উদ্ধার অভিযান সম্পন্ন হয়।
অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানটির নেতৃত্ব দেন জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান,“সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিনের বেলায় আমরা এই অভিযান পরিচালনা করেছি। অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।”
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন
মেলান্দহ জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত
নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।
বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের
‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন
খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে অভিযান: অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার
আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর
ইসলামপুরে আওয়ামীলীগের অপতৎপরতা বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা ইসলামী আন্দোলনের
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, বিশেষ অভিযানে যৌথ পদক্ষেপ
মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মহিলা দলের বিক্ষোভ মিছিল
বরিশালে সাবেক কাউন্সিলর ও আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
শিবিরের অপপ্রচার ও নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ
জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা আটক, পাঠানো হলো জেলহাজতে