দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ২২ সেপ্টেম্বার ২০২৬ ১০:০৭ পি.এম
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তরে ঝটিকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে ছেংগারচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় স্কুল মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. মঞ্জুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জল ফরাজী ও সদস্য সচিব মো. আলম সরকার।
বক্তারা বলেন, "দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে রাজনৈতিকভাবে তা প্রতিরোধ করা হবে।" তারা আরও জানান, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার সমুন্নত রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে রাজপথে সোচ্চার থাকবে।
কর্মসূচিতে ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বেপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, সাবেক সভাপতি মো. রাজিব আহমেদ কামাল, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব মো. জয়নাল পাটোয়ারী এবং মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. কবির সরকারসহ যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশালে জিয়াউল আহসানের বাড়ির সামনে ব্যানার-পোস্টার, ফাঁসির দাবিতে ছাত্র-জনতার প্রতিবাদ
গুরুতর অসুস্থ প্রবীণ বিএনপি নেতা সাইয়েদ উদ্দিন মধুর পাশে বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশাল মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
‘বিএনপির মিডিয়া সেক্টর অত্যন্ত দুর্বল’: সামাজিক যোগাযোগমাধ্যমে ইস্রাফিল আলমের পোস্ট
মতলব উত্তরের ছেংগারচরে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
চাঁদপুরের মতলব উত্তরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
চাঁদপুরের ছেংগারচরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
সব ভোট পেলেও বিএনপির চেয়ারম্যান হওয়া কঠিন: বাকেরগঞ্জ বিএনপি নেতা গোলাম মস্তফা সিকদার
নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত: বিমান ও পর্যটনমন্ত্রী মিল্লাত
দেওয়ানগঞ্জে শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত
চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করলেন আলমগীর সরকার
মতলব উত্তরের বৈদ্যনাথপুরে শাহ্ আলম লস্করের গণসংযোগ, ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি
মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর
গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক