দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ০১ অক্টোবার ২০২৬ ০৯:৪৯ পি.এম
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা দায়িত্বের অংশ—(ফয়সাল আহমেদ সোহেল)।
রাজনীতির পাশাপাশি অসুস্থ ও বিপদগ্রস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দীর্ঘদিন ধরে অসুস্থ আনোয়ার হোসেন সরকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ফয়সাল আহমেদ সোহেল। এ সময় তিনি অসুস্থ নেতার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
পরে ফয়সাল আহমেদ সোহেল বলেন, “আনোয়ার হোসেন সরকার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের জন্য কাজ করে আসছেন। তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে এসেছি। নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাদের খোঁজখবর নেওয়া আমাদের দায়িত্বের অংশ।”
তিনি আরও বলেন, “দলের একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ নেতার অসুস্থতার খবর পেয়ে তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। ইনশাআল্লাহ, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন—এটাই আমার প্রত্যাশা।”
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী শাহাজাহান সরকার, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সজীবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বরিশালে জিয়াউল আহসানের বাড়ির সামনে ব্যানার-পোস্টার, ফাঁসির দাবিতে ছাত্র-জনতার প্রতিবাদ
গুরুতর অসুস্থ প্রবীণ বিএনপি নেতা সাইয়েদ উদ্দিন মধুর পাশে বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশাল মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
‘বিএনপির মিডিয়া সেক্টর অত্যন্ত দুর্বল’: সামাজিক যোগাযোগমাধ্যমে ইস্রাফিল আলমের পোস্ট
মতলব উত্তরের ছেংগারচরে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
চাঁদপুরের মতলব উত্তরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
চাঁদপুরের ছেংগারচরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
সব ভোট পেলেও বিএনপির চেয়ারম্যান হওয়া কঠিন: বাকেরগঞ্জ বিএনপি নেতা গোলাম মস্তফা সিকদার
নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত: বিমান ও পর্যটনমন্ত্রী মিল্লাত
দেওয়ানগঞ্জে শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত
চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করলেন আলমগীর সরকার
মতলব উত্তরের বৈদ্যনাথপুরে শাহ্ আলম লস্করের গণসংযোগ, ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি
মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর
গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক