বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৩ সেপ্টেম্বার ২০২৬ ০৮:৫২ এ.এম
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মেলান্দহ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুশির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর তিন আসনের সংসদ সদস্য ও বিএনপির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, দেশের প্রতিটি সংকট ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারী সমাজ সাহসিকতার সঙ্গে রাজপথে থেকেছে। তাই মহিলা দলকে শুধু রাজনৈতিক সংগঠন হিসেবে না রেখে, মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।
মেলান্দহ পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক জুলেখা আক্তারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল কবীর মঞ্জু, সহসভাপতি আনোয়ারুল কাদির, শ্যামল তালুকদার ও রফিকুল ইসলাম রহিম এবং যুগ্ম সম্পাদক নুরুল আলম সিদ্দিকী।
বক্তারা সাধারণ মানুষের সুখ ও দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জনের জন্য মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন তারা।
বরিশালে জিয়াউল আহসানের বাড়ির সামনে ব্যানার-পোস্টার, ফাঁসির দাবিতে ছাত্র-জনতার প্রতিবাদ
গুরুতর অসুস্থ প্রবীণ বিএনপি নেতা সাইয়েদ উদ্দিন মধুর পাশে বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশাল মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
‘বিএনপির মিডিয়া সেক্টর অত্যন্ত দুর্বল’: সামাজিক যোগাযোগমাধ্যমে ইস্রাফিল আলমের পোস্ট
মতলব উত্তরের ছেংগারচরে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
চাঁদপুরের মতলব উত্তরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
চাঁদপুরের ছেংগারচরে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
সব ভোট পেলেও বিএনপির চেয়ারম্যান হওয়া কঠিন: বাকেরগঞ্জ বিএনপি নেতা গোলাম মস্তফা সিকদার
নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত: বিমান ও পর্যটনমন্ত্রী মিল্লাত
দেওয়ানগঞ্জে শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত
চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করলেন আলমগীর সরকার
মতলব উত্তরের বৈদ্যনাথপুরে শাহ্ আলম লস্করের গণসংযোগ, ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি
মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর
গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক