মোঃ রেজাউল করিম, মাদারীপুর প্রতিনিধি ২৫ মে ২০২৬ ০৩:৪৬ পি.এম
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার দরিদ্র, অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক সহায়তা বিতরণ করেন।
সোমবার (২৫ মে) দুপুরে মাদারীপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে সরাসরি এই নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে এবং ঈদ উদযাপনে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাদারীপুর সদর ও রাজৈর—এই দুই উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মোট ১০ লাখ টাকার মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত প্রতিটি পরিবারের মাঝে এই অর্থ সুষমভাবে বণ্টন করা হয়।
নগদ অর্থ বিতরণকালে সংসদ সদস্য হেলেন জেরিন খান উপকারভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় অন্য অতিথিরাও সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের দুঃখ-কষ্টের কথা শোনেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কোনো মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক ও কল্যাণমুখী সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও দেশজুড়ে অব্যাহত থাকবে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সামনে ঈদকে রেখে এই কঠিন সময়ে সরাসরি হাতে নগদ অর্থ পেয়ে দারুণ খুশি উপকারভোগীরা। অর্থ নিতে আসা একাধিক অসহায় মানুষ তাদের সন্তোষ প্রকাশ করে বলেন, এই সাহায্য তাদের ঈদের কেনাকাটা ও পারিবারিক খরচ মেটাতে বড় ভূমিকা রাখবে।
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত