শনিবার ২২ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১১ আগষ্ট ২০২৬ ১০:০৫ পি.এম

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ


লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করা, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যহার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারিকরণের চক্রান্ত বন্ধ করা, ভোলার গ্যাসসহ দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করে বিদ্যুৎ সংকট নিরসন করার দাবিতে আজ ১১ই আগস্ট ২০২৬ সকাল ১০.৩০ টায় বরিশাল অশ্বিনী কুমার হলচত্বর থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, বরিশাল জেলা শাখার মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

শুরুতে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপরবর্তী বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনিষা চক্রবর্ত্তী। সমাবেশ পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম।  বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক,  বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার  আহ্বায়ক সুজন আহমেদ প্রমুখ । 


এই সময় নেতৃবৃন্দ বলেন, দেশে চলমান লোডশেডিং এর কারণে জনজীবন হুমকির মুখে। বরিশালসহ সারাদেশে প্রতিদিন ১০-১২ ঘন্টা বিদ্যুৎ না থাকায় এই গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, প্রাত্যহিক জীবন বিপর্যস্ত হচ্ছে।
 

বক্তারা বলেন, আমদানিনির্ভর জ্বালানিনীতি ও বিদ্যুৎ নীতির কারণে বারবার দেশ সংকটে নিমজ্জিত হচ্ছে। তালিকাভুক্ত ১৪৩টির মধ্যে অন্তত ৬২টি বিদ্যুৎকেন্দ্র জ্বালানির সংকটে রয়েছে। এর মধ্যে ২৬টি গ্যাসভিত্তিক, ৩৩টি তরল জ্বালানিভিত্তিক ও দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এই জ্বালানির অধিকাংশ আমদানিনির্ভর। এক্সিলারেট এনার্জি পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে গত ২২ জুলাই দুর্ঘটনার পর পাইপলাইনে গ্যাস সরবরাহ ১৭ শতাংশের বেশি কমে গেছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

 

অথচ দেশীয় সমুদ্র সীমান্তে যে অফুরন্ত গ্যাস আছে তা অনুসন্ধান ও উত্তোলন করা হচ্ছেনা। ভোলার পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন না করে এই জনপদকেও বঞ্চিত করা হচ্ছে, দেশের সম্পদও অব্যবহৃত থেকে যাচ্ছে। ভোলার গ্যাস বরিশাল সহ  দক্ষিণ অঞ্চলের শিল্পায়নে ও বিদ্যুৎ খাতে সরবরাহ করতে হবে। একই সাথে স্বনির্ভর বিদ্যুৎখাত গড়ে তুলতে আমাদের দেশের  সরকারকে সৌরবিদ্যুতের মত নবায়ন  যোগ্য জ্বালানিখাত উন্নয়নের উদ্যোগ নিতে হবে।
 

বক্তারা আরও বলেন, বিগত সরকার ভারতের প্রতি নতজানু হয়ে রামপালের মত পরিবেশবিধ্বংসী বিদ্যুৎকেন্দ্র তৈরি করে গিয়েছিল যা এখন কোন বিদ্যুৎ তৈরি করছেনা। আর বর্তমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দাসত্বের বাণিজ্য চুক্তি করে বাজার দরের চেয়ে ৫০% বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এল এন জি আমদানির পথে হাঁটছে, আর দেশের মানুষের উপর গ্যাস-বিদ্যুতের বাড়তি মূল্য চাপিয়ে দিচ্ছে। বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে ও বেসরকারি কোম্পানিকে যুক্ত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। জ্বালানি আমদানির ক্ষেত্রেও বেসরকারি প্রতিষ্ঠানকে সুযোগ করে দেয়ার জন্য নীতি প্রনয়নের পাঁয়তারা চলছে। আই এম এফ এর ঋণ পাওয়ার জন্য সরকারি খাত থেকে ভর্তুকি প্রত্যাহারের এসব উদ্যোগ দেশের মানুষের সংকট বাড়াচ্ছে।
 

বক্তারা অবিলম্বে লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করা, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যহার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারিকরণের চক্রান্ত বন্ধ করা, ভোলার গ্যাসসহ দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করে বিদ্যুৎ সংকট নিরসন করার দাবি জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি

news image

মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন

news image

মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

news image

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

news image

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

news image

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর   ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

news image

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

news image

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি 

news image

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা  সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

news image

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

news image

জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

news image

দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন  ও ওসি:মোঃ আনোয়ার হোসেন

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি

news image

পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!

news image

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!

news image

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ

news image

ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল;  শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।

news image

জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত