মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার ২৯ এপ্রিল ২০২৬ ০৫:৪৫ পি.এম
বরগুনায় কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে কৃষক নিহত, স্কুল ভবনে আতঙ্কে ১৫ ছাত্রী আহত
বরগুনায় কালবৈশাখী ঝড়ের সাথে তীব্র বজ্রপাতে পৃথক স্থানে এক কৃষকের প্রাণহানি ঘটেছে এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন ছাত্রী আহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে জেলার আমতলী ও সদর উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
বুধবার দুপুর থেকেই বরগুনা জেলাজুড়ে আকাশ কালো করে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। বিকেল ৩টার দিকে আমতলী উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা গ্রামে মো. নূর জামাল (৫৪) বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন নিহতের বাড়িতে শোক প্রকাশ করতে যান। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে দাফন-কাফন ও আনুষঙ্গিক সহায়তার জন্য নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অন্যদিকে, বরগুনা সদর উপজেলার ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ক্লাস চলাকালীন স্কুল ভবনের ঠিক পাশেই থাকা একটি তালগাছে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের সেই প্রচণ্ড শব্দ এবং কম্পনে শ্রেণিকক্ষে থাকা অন্তত ১৫ জন ছাত্রী আতঙ্কিত হয়ে অসুস্থ ও আহত হয়ে পড়ে।
আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে ফুলঝুরি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আটজনের অবস্থার অবনতি হলে তাদের বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি সাতজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
ষষ্ঠ শ্রেণির কারিমা, জান্নাতি, রিয়া মনি, মরিয়ম, সামিরা, রিয়ামনি এবং সপ্তম শ্রেণির ইয়াসমিন ও আমেনা আক্তার।
ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. বশির হোসেন জানান, “বিকেলের দিকে ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে ভবনের একদম কাছেই থাকা তালগাছটিতে বজ্রপাত হয়। শব্দের তীব্রতা এত বেশি ছিল যে শিক্ষার্থীরা জ্ঞান হারিয়ে ফেলে এবং অনেকে আহত হয়।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শিক্ষার্থীরা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে। তবে তারা বড় ধরনের শারীরিক আঘাতের চেয়ে মানসিক ট্রমা ও শব্দের তীব্রতায় বেশি অসুস্থ হয়ে পড়েছে।
প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ, নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে নিয়ে চাঞ্চল্য
জামালপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ যান চালিয়ে স্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর
ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন
বরিশালের খ্রিস্টানপাড়া কলোনীতে নবনির্মিত সম্মেলন কক্ষ উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
পাথরঘাটায় সিসিডিবির উদ্যোগে স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত
IACIB নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার ও হামলার প্রতিবাদে বরিশালে সংহতি সমাবেশ
বাবার ৩২তম মৃত্যুবার্ষিকীতে আবেগাপ্লুত আরিফুর রহমান খান, বাকেরগঞ্জের পাশে থাকার অঙ্গীকার
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশালের বিচারক শেখ ফারহান নাদীম উদ্ধার
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিএমপির ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান
নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান
জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা
পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৩ জেলে দগ্ধ, গুরুতর ২ জন ঢাকায়
বরিশালে খালের জায়গা দখলমুক্ত করার নির্দেশ বিসিসি প্রশাসকের
বরিশালে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা: দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা
মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান বিএমপি কমিশনারের
বরিশালে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান শিরীন: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ফরিদপুরে পুলিশে টিআরসি পদে ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন, দালাল থেকে সতর্ক থাকার নির্দেশ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের সামনে অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক আটক
জামালপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
পাথরঘাটায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে যুবদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে গ্রেপ্তার বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু আবতাব স্বপন
৫ বছরে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ, আসছে নতুন আইন
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
জামালপুরের দেওয়ানগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের নৃশংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
বকশীগঞ্জে শেখ ফরিদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন: ওসির প্রত্যাহারের দাবি
বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি