বৃহস্পতিবার ০৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় কৃষি সম্প্রসারণ বিভাগ এবং যুব কৃষকদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে এই আয়োজন করা হয়।

 

 বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংস্থা (এনএসএস)-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় 'এরফরটি' প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কৃষির যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তা কাটিয়ে উঠে কীভাবে আধুনিক ও টেকসই পদ্ধতিতে চাষাবাদ অব্যাহত রাখা যায়, সেটিই ছিল এই সংলাপের মূল প্রতিপাদ্য।

 

এনএসএস’র ডিরেক্টর প্রোগ্রাম জনাব মো: শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ। তিনি বলেন, “উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি ও অনিয়মিত বৃষ্টিপাত কৃষির জন্য বড় বাধা। এই সংকট মোকাবিলায় যুব কৃষকদের আধুনিক প্রযুক্তি ও জলবায়ু সহনশীল জাতের ফসলের সাথে পরিচিত হতে হবে।”

 

অনুষ্ঠানে গবেষক ও পরিবেশ কর্মী জনাব শফিকুল ইসলাম খোকন পরিবেশের ভারসাম্য রক্ষায় টেকসই কৃষির গুরুত্ব তুলে ধরেন। প্রকল্পের কার্যক্রম ও এই আয়োজনের মূল লক্ষ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান। সংলাপে সার্বিক সহযোগিতা করেন ইনসপিরেটর মো: রোকনুজ্জামান এবং প্রজেক্ট অফিসার মরিয়াম আক্তার।

 

 সংলাপে পাথরঘাটার বিভিন্ন ইউনিয়নের যুব কৃষকরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমেল আল ইসলাম, কাঁঠালতলী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র কীর্তনীয়া এবং চরদুয়ানী ইউনিয়নের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। তারা কৃষকদের হাতে-কলমে জলবায়ু সহনশীল পদ্ধতি শেখানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সংলাপ শেষে উপস্থিত যুব প্রতিনিধিরা জানান, সরকারের কৃষি বিভাগ এবং এনএসএস-এর মতো সংস্থার এই উদ্যোগ তাদের আধুনিক ও টেকসই কৃষিতে আগ্রহী করে তুলবে। এর ফলে উপকূলীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি

news image

বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার

news image

জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড

news image

বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন

news image

মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার

news image

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ

news image

ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার

news image

'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত

news image

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত

news image

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান

news image

জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু

news image

বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার

news image

মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি

news image

জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা

news image

রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

news image

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ

news image

পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান

news image

শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক

news image

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন