বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৭ এপ্রিল ২০২৬ ১২:১৬ পি.এম
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা ও দুই মেয়ের করুণ মৃত্যু
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙ্গে বসতঘরের ওপর পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।২৭ এপ্রিল সোমবার ভোর রাতে
মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- দাগী গ্রামের মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফাতেমা আক্তার (৩৭)।
এর মধ্যে ফরিদা আক্তার মানসিক প্রতিবন্ধী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত ২টার পর থেকে জামালপুর জেলাজুড়ে শুরু হয় দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড়। ঝড়ের সময় নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা খুকী বেগম ও তার দুই মেয়ে ফরিদা ও ফাতেমা। রাতের যেকোনো সময় তিনটি গাছ পড়ে বিধস্ত হয় তাদের একমাত্র ঘর এবং ঘুমন্ত অবস্থায় মারা যান তিনজন। পরে ভোরে স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার করা হয় তিনজনের মরদেহ।
দাগী গ্রামের বাসিন্দা বিল্লাল বলেন-‘খুশি বেগমের সংসার চলতো অন্যের সহযোগিতায়। থাকার জন্য কোনো মতে একটি ঘর দাড় করিয়েছেন। কিছু অর্থের আশায় গাছগুলো লাগিয়েছিলেন তিনি। আর এই গাছের চাপায় মারা গেলেন তিনি ও তার দুই মেয়ে। ‘
একই গ্রামের বাসিন্দা হেলাল মিয়া বলেন- ‘একই পরিবারের তিনজনের মৃত্যুতে শোকাহত গোটা অঞ্চল। গরীব হওয়ায় গ্রামের সকলে মিলে দাফনের ব্যবস্থা করছে৷’মেলান্দহ থানার উপ-পরিদর্শক মো: হুমায়ূন কবির বলেন- ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে মৃতদের সুরতহাল করা হয়। পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় থানায় একটি অমৃত্যুর মামলা হবে।’৩০ বছর আগে স্বামী হারানো খুকি বেগম ছিলেন দুই ছেলে ও দুই মেয়ের জননী।
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন