রবিবার ২৩ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২০ মে ২০২৬ ০২:২৬ পি.এম

পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান

বরগুনার পাথরঘাটায় উপকূলীয় দুর্যোগ মোকাবিলা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) পাথরঘাটা উপজেলা প্রশাসন সভাকক্ষে এ সভার আয়োজন করে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় পরিচালিত “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)” প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল সভার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জরুরি। তিনি দুর্যোগকালীন সময়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী “দুর্যোগ ব্যবস্থাপনা ও পাথরঘাটার প্রেক্ষাপট” শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনায় ঘূর্ণিঝড়, নদীভাঙন, নিরাপদ পানির সংকট, জীবিকাগত সমস্যা এবং আশ্রয়কেন্দ্রের সীমাবদ্ধতার বিষয়গুলো উঠে আসে। পরে নারগীস পারভিন মুক্তি সিআরইএ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সেবাসমূহ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

মুক্ত আলোচনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান। এমসিএইচ-এফপি’র ডা. প্রিন্স কুমার রায় দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন।

 

সিপিপি টিম লিডার আরাফাত ছগীর বলেন, দুর্যোগের সময় প্রচারণা, জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং সাইক্লোন সেন্টার ব্যবস্থাপনায় সিপিপি স্বেচ্ছাসেবকেরা প্রস্তুত রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান বিদ্যালয়ভিত্তিক সাইক্লোন সেন্টারগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ, হাইজিন ব্যবস্থা ও মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন। জিকা সভাপতি সফিকুল ইসলাম খোকন সাইক্লোন সেন্টারে যাওয়ার সংযোগ সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান।

 

চরদুয়ানী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন সাইক্লোন সেন্টারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখার আশ্বাস দেন।

সভায় ইউএনও তাপস পাল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। তিনি আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশু ও গর্ভবতী নারীদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরে সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন

news image

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির  সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

news image

জামালপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়

news image

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি

news image

সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন

news image

জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা

news image

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

news image

বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

news image

এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ

news image

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

news image

বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

news image

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

news image

মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

news image

চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন

news image

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

news image

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!

news image

গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ

news image

মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন