মল্লিক এম.আই বুলবুল সোহেল, পাথরঘাটা প্রতিনিধি ১২ অক্টোবার ২০২৬ ১০:১২ পি.এম
পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মল্লিক এম.আই বুলবুল সোহেল, পাথরঘাটা প্রতিনিধি|
বরগুনার পাথরঘাটায় সাগরে নিরাপদে মৎস্য আহরণ এবং মৎস্যযানে কর্মরত জেলে ও মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা নিরীক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টায় পাথরঘাটা মৎস্য শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির ইংরেজি শিরোনাম ছিল Training-Workshop on Sea Fishing and Fishing Vessel Safety Audit। ‘Fishers Safer Working Lives at Sea’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রফেসর ড. সাজেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফডিসি পাথরঘাটার ব্যবস্থাপক লেফটেন্যান্ট মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুর রাজ্জাক এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইঞ্জিনিয়ার মোর্শেদ আনোয়ার।
এ ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, মৎস্য সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, নৌকার মাঝি ও জেলেসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) যৌথভাবে ‘Fishers Safer Working Lives at Sea’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে অর্থায়ন করছে যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ফান্ড ফর ফিশিং সেফটি (IFFS)।
কর্মশালার মূল লক্ষ্য হলো সাগরে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তা বৃদ্ধি, মৎস্যযানের ঝুঁকি শনাক্তকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা। উপকূলীয় অঞ্চলে মৎস্য আহরণে নিয়োজিত জেলে ও মৎস্যশ্রমিকদের জীবন সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জলবায়ু সংকট মোকাবিলায় পাথরঘাটায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বকশীগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
বরিশালের ঐতিহ্যবাহী তিনমঠ পূজামণ্ডপ পরিদর্শনে বিসিসি প্রশাসক, নির্বিঘ্ন উদযাপনের আশ্বাস
যমুনা নদীতে ইলিশ শিকার: দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড
দুর্গাপূজায় ঝালকাঠির ১৫৯ পূজামণ্ডপে এসআরবি-৮-এর বিশেষ নিরাপত্তা ও টহল
জামালপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতকরণে মণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার
বরিশালের প্রধান প্রধান দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৪ জেলেকে জরিমানা, জাল জব্দ ও এতিমখানায় মাছ বিতরণ
বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ
বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়
দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত