মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৪ জুলাই ২০২৬ ১০:৩০ পি.এম
বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া
জামালুরের বকশিগঞ্জে পাহাড়ি ঢল আর বন্যার কবল থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম প্রস্তুতিমূলক মহড়ার আয়োজন করেছে ঢাকা আহছানিয়া মিশন।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বন্যার আশঙ্কায়, দুর্যোগের ঠিক পূর্ব মুহূর্তে কীভাবে সাধারণ মানুষ নিজেদের রক্ষা করবে, তা হাতেকলমে শিখিয়ে দিতেই এই আয়োজন করা হয়।
মঙ্গলবার(১৪ জুলাই) সকালে বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর প্রাইমারি স্কুল মাঠে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্যই ছিল বন্যা চলাকালীন ও বন্যা পরবর্তী বিপদ সফলভাবে মোকাবিলা করা।
আগাম প্রস্তুতি থাকলে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আর এই ধারাবাহিকতা বজায় রাখতেই প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিনসহ আহছানিয়া মিশনের কর্মকর্তা-কর্মচারীরা। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে সচেতন করার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে মাঠ পর্যায়ের এই সচেতনতা বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দক্ষিণ কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান
পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান
বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া
সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন
পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই
বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত
সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি
ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।
জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত
জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত
জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে