বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৩ এপ্রিল ২০২৬ ০৫:২১ পি.এম
জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী দুরমুঠ হযরত কামাল শাহ (র.) মাজারকে কেন্দ্র করে মাসব্যাপী ওরস ও বৈশাখী মেলা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষে এক আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে দুরমুঠ ইউনিয়নের মেলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
মেলা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, জুয়া ও অশ্লীলতা মুক্ত পরিবেশ নিশ্চিত করতে সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মেলা এলাকা ও মাজার প্রাঙ্গণে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ধরনের অনিয়ম বা অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না।"
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা এবং মেলান্দহ থানার ওসি (তদন্ত) স্নেহাশিষ রায়। তারা মেলার নিরাপত্তায় পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর সতর্ক অবস্থানের কথা জানান।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জু এবং দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুনবী অপু সভায় বক্তব্য রাখেন। তারা মেলার ঐতিহ্য ধরে রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের মতামত গ্রহণ করা হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মেলায় যেকোনো ধরনের মাদক ও জুয়া রোধে কঠোর নজরদারি থাকবে। আলোচনা শেষে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা হযরত শাহ কামাল (র.)-এর মাজার ও মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন।
দক্ষিণ কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান
পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান
বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া
সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন
পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই
বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত
সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি
ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।
জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত
জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত
জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে