বৃহস্পতিবার ০৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১২ এপ্রিল ২০২৬ ০৪:৪১ পি.এম

ঐতিহ্যের মিশেলে উদযাপিত হবে বাংলা নববর্ষ। ঐতিহ্যের মিশেলে উদযাপিত হবে বাংলা নববর্ষ।

১৪৩৩ বঙ্গাব্দের বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশ উদযাপনের লক্ষ্যে জামালপুর জেলার  বকশীগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।১২ এপ্রিল রবিবার  বিকেলে বকশীগঞ্জ  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় নববর্ষের দিনটিকে আনন্দময় করে তুলতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা বকশীগঞ্জে বাঙালির এই প্রাণের উৎসবকে ঘিরে নিরাপত্তা ও ঐতিহ্যের মিশেলে বর্ণাঢ্য আয়োজনের ওপর জোর দেন।

 

উৎসবে আগতদের জন্য বাঙালির চিরচেনা পান্তা উৎসবের আয়োজন। অনুষ্ঠানকে সুষ্ঠু ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি এবং বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম।

 

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে মেরুরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বাট্টাজোড় ইউপির লিটন আকন্দ, বগারচর ইউপির সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউপির শাহ জামাল এবং বকশীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল উপস্থিত ছিলেন।

 

সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ধানুয়া কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মেজবাউল হক তুহিন, আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (TWA) চেয়ারম্যান বিন্দু মারাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু এবং সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

 

সভাপতির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। এই উৎসবকে ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, সে জন্য প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি

news image

বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার

news image

জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড

news image

বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন

news image

মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার

news image

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ

news image

ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার

news image

'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত

news image

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত

news image

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান

news image

জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু

news image

বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার

news image

মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি

news image

জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা

news image

রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

news image

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ

news image

পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান

news image

শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক

news image

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন