সোমবার ২৪ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

জামালপুরে এমপি ওয়ারেছ আলী মামুনের হুশিয়ারি; মাদক কারবারে জড়িত থাকলে বিএনপি নেতাদেরও গ্রেপ্তারের নির্দেশ

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৬ মার্চ ২০২৬ ০৭:৩৪ এ.এম

জামালপুর সদর আইন-শৃঙ্খলা সভা জামালপুর সদর আইন-শৃঙ্খলা সভা

মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাদক কারবারের সাথে যুক্ত থাকলে বিএনপির কোনো নেতাকর্মীকেও ছাড় দেওয়া হবে না।

 

গত ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার জামালপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশ্যে এমপি মামুন বলেন, "বিএনপির কোনো নেতা-কর্মী যদি মাদক কারবারের সাথে যুক্ত থাকে, তবে তাকে অবশ্যই গ্রেপ্তার করুন। সমাজকে মাদকমুক্ত করতে হলে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে।"

 

তিনি আরও যোগ করেন যে, বর্তমান সমাজের অধিকাংশ অপরাধের মূলে রয়েছে মাদক। মাদকসেবী ও ব্যবসায়ীদের কঠোরভাবে প্রতিরোধ করা গেলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।

 

সড়ক দুর্ঘটনা হ্রাস এবং তেলের অপচয় রোধে এমপি মামুন কঠোর নির্দেশনা দিয়ে বলেন, যেসব মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও চালকের হেলমেট নেই, তাদের জ্বালানি তেল না দিয়ে সরাসরি গাড়ি জব্দ করে থানায় পাঠাতে হবে। এছাড়া ক্রমবর্ধমান কিশোর অপরাধ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

 

নিজস্ব নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংসদ সদস্য দৃঢ়তার সাথে বলেন, "আমি নিজে দুর্নীতি করব না এবং অন্য কাউকেও দুর্নীতি করতে দেব না।" তিনি সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন-

তানভীর হায়দার, সহকারী কমিশনার (ভূমি), মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সদর থানা, শফিউর রহমান, সভাপতি, সদর উপজেলা বিএনপি এবং

জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

 

সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি

news image

মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন

news image

মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

news image

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

news image

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

news image

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর   ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

news image

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

news image

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি 

news image

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা  সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

news image

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

news image

জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

news image

দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন  ও ওসি:মোঃ আনোয়ার হোসেন

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি

news image

পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!

news image

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!

news image

লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ

news image

ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল;  শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।

news image

জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত