বুধবার ০৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৪ জুলাই ২০২৬ ০৭:৪২ পি.এম

রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

পদত্যাগের পর রাষ্ট্রপতি চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

 পদত্যাগের পর রাষ্ট্রপতি চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে পদত্যাগের পর একজন সৎ, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তিনি। ২৩ জুলাই  বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরে পদযাত্রা শেষে ফৌজাদারী মোড়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা তুলে ধরেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

সমাবেশে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম উল্লেখ করেন- সংস্কার বাস্তবায়ন ও জনগণের ৭০ শতাংশ ম্যান্ডেট পূরণে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। তার ভাষ্য, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা না থাকায় এবং সংস্কার এগিয়ে না নেওয়ায় বিশ্বের কোনো দেশই বর্তমান সরকারকে ঋণ বা কোনো ধরনের সাহায্য দিচ্ছে না। এমনকি তারেক রহমান চীন সফর শেষ করে খালি হাতে ফিরেছেন বলেও দাবি করেন তিনি। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে কোনো ধরনের বৈদেশিক সহায়তা পাওয়া যাবে না বলে মনে করেন এনসিপির এই শীর্ষ নেতা।

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রপতির বিষয় তুলে ধরে তিনি বলেন- দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠনের কথা বলা বিএনপি পাঁচ মাসেও বিগত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার একজন রাষ্ট্রপতিকে সরানোর সক্ষমতা রাখে না, তারা কীভাবে দেশ পরিবর্তন করবে বলে প্রশ্ন তুলেন তিনি। রাষ্ট্রপতির বিরুদ্ধে গণহত্যায় সমর্থন ও দুর্নীতির স্পষ্ট প্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, তাকে শুধু পদত্যাগ করালেই চলবে না, পদত্যাগের পরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

 

দেশে গুণগত পরিবর্তনের জন্য এনসিপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমান সরকার পরিবর্তনের শক্তি নয়। তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদে এনসিপির মাত্র ৮ জন সংসদ সদস্য থাকলেও তারা ১০০ জন সংসদ সদস্যের চেয়েও বেশি শক্তিশালী ও সোচ্চার ভূমিকা পালন করছেন।

 

এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেন এনসিপির নেতাকর্মীরা। পরে শহরজুড়ে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর

news image

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

news image

মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল

news image

মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

news image

অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ

news image

গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি

news image

মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী

news image

পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"

news image

আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।

news image

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ

news image

আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল

news image

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল

news image

গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

news image

মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

news image

মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি

news image

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ

news image

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত

news image

আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন

news image

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ

news image

দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের  সাধারণ সম্পাদক গ্রেপ্তার

news image

জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

news image

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

news image

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

news image

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া