মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২২ জুলাই ২০২৬ ০৯:৩৬ পি.এম
‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
আগামীকাল বৃহস্পতিবার জামালপুর আসছেন এনসিপি'র কেন্দ্রীয় নেতারা। তাদের এই আগমনকে ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যেই সম্পন্ন করেছে জেলা এনসিপি। দেশব্যাপী 'জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আগত নেতারা জামালপুরে অনুষ্ঠেয় পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে যুক্ত হবেন।
অনুষ্ঠেয় পদযাত্রা ও সমাবেশে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, প্রধান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার ও যুগ্ম সদস্য সচিব নুর রহমান।
নেতারা বিকেল ৫ টায় শহরের দয়াময়ী মোড় থেকে এক পদযাত্রা শুরু করবেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হবে পদযাত্রাটি। সেখানে বিকেল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে এক সংক্ষিপ্ত সমাবেশ।
বুধবার (২২ জুলাই) দুপুরে জামালপুর পৌর শহরের সর্দারপাড়ায় এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা এনসিপি'র যুগ্ম-আহ্বায়ক আইনজীবী আবু সাঈদ শামীম।
লিখিত বক্তব্যে তিনি জানান, 'আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), "জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা ২০২৬" কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে একটি শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছি।'
'গত বছরের জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য সংগ্রাম করেছেন-তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।'
'আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো- জুলাইয়ের চেতনা ধারণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া। বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব রাষ্ট্র গঠনের দাবিকে সামনে আনা। কর্মসংস্থান, সুশাসন এবং সীমান্ত সুরক্ষাসহ জনগণের ন্যায্য দাবিগুলো তুলে ধরা। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করা।'
'আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই পদযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং আইনসম্মতভাবে অনুষ্ঠিত হবে। আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি এবং সকল অংশগ্রহণকারীর প্রতি অনুরোধ জানাচ্ছি, যেন তারা সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখেন।'
'আমরা জামালপুরবাসীসহ সকল সচেতন নাগরিককে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।'
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক আল হুজাইফা নিবির, সদস্য খানজাহান আলী সুমন, ছাত্র শক্তি জেলা শাখার আহবায়ক আমিমুল ইহসান, সদস্য সচিব আহাদ হোসেনসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর
গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া