বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ৩০ মে ২০২৬ ১১:১০ এ.এম
জামালপুরে শহীদ জিয়াউর রহমান কলেজে ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
জামালপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে শনিবার সকালে শহীদ জিয়াউর রহমান কলেজের হলরুমে কলেজ কর্তৃপক্ষ এবং ১১ নং ওয়ার্ড বিএনপি (দক্ষিণ) জামালপুর পৌর শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও শহীদ জিয়াউর রহমান কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোঃ শহীদুল হক খান দুলাল, জামালপুর শহর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী এবং শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
১১ নং ওয়ার্ড বিএনপি (দক্ষিণ) জামালপুর পৌর শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ এ.এ.এম আবু তাহের এবং সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল হাকিম।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং শহর বিএনপির সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম মোহনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।
মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর
গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া