মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২১ মে ২০২৬ ০২:০০ পি.এম
মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীতে এক চাঞ্চল্যকর অভিযান পরিচালিত হয়েছে। মেয়াদোত্তীর্ণ মেডিকেল কীট ব্যবহার, টেস্ট রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর জালিয়াতি এবং প্রয়োজনীয় বৈধ সনদ না থাকার অপরাধে নগরীর ৩টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বেলা ১১:৩০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশালের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
ভোক্তা অধিকার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা সদস্যরা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হন যে, প্যারারা রোড এলাকার কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তারা মেয়াদোত্তীর্ণ কীট দিয়ে প্যাথলজিক্যাল টেস্ট করাচ্ছিল এবং ল্যাব রিপোর্টে ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি করে সাধারণ ভোক্তাদের নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ সেবা প্রদান করে আসছিল। এমনকি প্রতিষ্ঠানগুলোর যথাযথ লাইসেন্স বা সনদও ছিল না।
আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা ও ভোক্তা অধিকারের প্রতিনিধি দল বরিশাল মেট্রোপলিটন রিজার্ভ পুলিশের সহায়তায় ওই এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
১. দি হিউম্যান কেয়ার মেডিকেল সার্ভিসেস: টেস্ট রিপোর্টে জালিয়াতি ও অব্যবস্থাপনার দায়ে এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: ফয়সাল মাহমুদকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়। 2. মেট্রো ডায়াগনস্টিক সেন্টার: লাইসেন্সহীন কার্যক্রম ও মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহারের দায়ে স্বত্বাধিকারী জহরলাল সরকারকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। ৩. সাউথ এভার কেয়ার মেডিকেল সার্ভিসেস: ভোক্তাদের সাথে প্রতারণা ও নিম্নমানের সেবার অপরাধে স্বত্বাধিকারী বিভাস চন্দ্র ব্যাপারীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকারের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। চিকিৎসকের ভুয়া স্বাক্ষর ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ সামগ্রী দিয়ে টেস্ট করা চরম অপরাধ।
অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এমন অসাধু ব্যবসায়ী এবং লাইসেন্সবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে তাদের গোপন নজরদারি এবং কঠোর আইনি পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে।
প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাস স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা
দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার
অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা
বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন