দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ০৪:১৫ পি.এম
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিশুদের জন্য শুরু হয়েছে ১১ দিনব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস জানান, এ ক্যাম্পেইনের আওতায় মতলব উত্তরে মোট
৩৫ হাজার শিশু হাম-রুবেলার টিকা পাবে।
তিনি জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, মোট ৪২টি ওয়ার্ড এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য নির্ধারণ করা হয়েছে ৯৪৫টি কমিউনিটি কেন্দ্র, ৪৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং সর্বমোট ৩৬০টি টিকাদান কেন্দ্র। আগামী ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টানা ১১ দিন এই ক্যাম্পেইন চলবে।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু টিকা নেওয়ার সুযোগ পাবে। টিকা গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের কথা বলা হলেও, যারা অনলাইনে নিবন্ধন করতে পারবে না, তারাও টিকা পাবে বলে নিশ্চিত করা হয়।
প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন। হাম রুবেলা টিকার তথ্য চিত্র তুলে ধরেন, মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. মো. ইসমাইল হোসেন, মতলব উত্তর থানা-র পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জামাল হোসেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হাম ও রুবেলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত হবে।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। পাঁচ বছরের নিচে কোন শিশু যাতে টিকাদাম ক্যাম্পিং থেকে বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর দেয়া হয়েছে। হামে আক্রান্ত হয়ে বেশ কিছু শিশু মৃত্যুর কারনে সরকার উদ্যোগী হয়ে হাম প্রতিরোধে যে কার্যক্রম গ্রহণ করেছে তাতে সরকার প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।
হাম রুবেলার টিকা দিলে হালকা জ্বর, শরীর ব্যাথা ছাড়া অন্য কোন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। কোটিতে একজন শিশুর সমস্যা হতে পারে। যদি কোন শিশু টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়ে তবে ভয় না পেয়ে তার ঐ টিকাদান কেন্দ্রে কর্মরতদের অথবা ডাক্তারের সঙ্গে পরামর্শ করার অনুরোধ জানান তারা।
ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি: এক দিনে নতুন রোগী ১,৮৬০, মৃত্যু ৮ জনের
ক্যান্সার চিকিৎসায় বড় পদক্ষেপ: সরকারি হাসপাতালে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন
বরিশালে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত
বেতাগীতে ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান, ১১৫ জনের ছানি অপারেশনের উদ্যোগ
উপজেলা ও জেলা হাসপাতালে আনসার মোতায়েন: চূড়ান্ত ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’-এর খসড়া
প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা ও বড় সংস্কার পরিকল্পনা: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার
বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার
শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবককে সমন্বিতভাবে কাজের আহ্বান
প্রয়াত সংগ্রামী শ্রমিকনেতা তপন দাস স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা
দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার
অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা
বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!