বৃহস্পতিবার ০৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার

ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার ছেঙ্গারচরে নূরুল হক সরকারের নির্বাচনী গণসংযোগ: ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন ও ন্যায়বিচারের অঙ্গীকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকার।

 

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে আদুরভিটি গ্রামের দুঃখ মার্কেট এলাকায় প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। এরপর একই দিন বিকেলে আদুরভিটি প্রধান বাড়ি জামে মসজিদের সামনে দ্বিতীয় দফায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

 সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল হক সরকার বলেন, “আমি আপনাদেরই সন্তান। এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। বিগত দিনে আপনারা দেখেছেন আমি কীভাবে আপনাদের পাশে ছিলাম। আগামীতে আপনাদের মূল্যবান সহযোগিতা ও সমর্থনে একটি আধুনিক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে চাই।” তিনি আরও বলেন, জনগণের আমানত রক্ষা এবং সেবার দ্বার সবার জন্য উন্মুক্ত রাখাই হবে তাঁর প্রধান কাজ।

 

 ছেঙ্গারচর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন। সভায় স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার এবং নাগরিক সেবা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। নূরুল হক সরকার ধৈর্য ধরে স্থানীয়দের দাবি ও সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো সমাধানের আশ্বাস দেন।

 

 মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নুরুল আমিন প্রধান, মোজাম্মেল কাজী, আক্তার দর্জি, আহমেদ উল্লাহ দর্জি এবং ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এছাড়াও পৌর কৃষকদলের সহ-সভাপতি ইব্রাহিম সরকার, জিয়াউর রহমান, পৌর মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার, মিয়াজী, হাসান ঢালী, নূরে আলম নিঝুম, রোবেল ঢালী, তানভীর, নাফিজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

সভা শেষে নূরুল হক সরকার এলাকার বয়োজ্যেষ্ঠদের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। স্থানীয় ভোটাররা মনে করছেন, মাঠ পর্যায়ের এই গণসংযোগ নির্বাচনের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর

news image

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

news image

মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল

news image

মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

news image

অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ

news image

গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি

news image

মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী

news image

পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"

news image

আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।

news image

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ

news image

আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল

news image

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল

news image

গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

news image

মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

news image

মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি

news image

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ

news image

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত

news image

আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন

news image

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ

news image

দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের  সাধারণ সম্পাদক গ্রেপ্তার

news image

জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

news image

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

news image

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

news image

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া