মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৫ এপ্রিল ২০২৬ ০৬:২১ পি.এম
জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হকের মৃত্যু, নেপথ্যে চিকিৎসায় গাফিলতি?
জামালপুর জেলা কারাগারে আটক অবস্থায় চিকিৎসায় অবহেলার অভিযোগে মারা গেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম জিয়াউল হক জিয়া (৬৭)। পরিবারের দাবি, গত দুই দিন ধরে তিনি গুরুতর অসুস্থ থাকলেও সময়মতো যথাযথ চিকিৎসা পাননি।
পারিবারিক সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে অবস্থিত দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
অভিযোগ উঠেছে যে, দুই দিন আগে অসুস্থ হয়ে পড়লেও তাকে সঠিক সময়ে হাসপাতালে নেওয়া হয়নি। গতকাল ১৪ এপ্রিল দুপুরে অবস্থা সংকটাপন্ন হলে তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পহেলা বৈশাখ বা নববর্ষের ছুটির কারণে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় তাকে সেখান থেকে জামালপুর সদর থানায় নেওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেল সুপার লিপি রানী সাহা গণমাধ্যমের কাছে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মরহুমের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই ছিল।
এস এম জিয়াউল হক জিয়া জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা এলাকার মৃত সোবহান মাস্টারের বড় ছেলে ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর
গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া