মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ১৫ মার্চ ২০২৬ ০৯:৪৬ এ.এম
বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বক্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা
মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা সাইদ উদ্দিন আহমেদ হানজালা বলেছেন, ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’—এমন বক্তব্যটি তার ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে বলা কথা ছিল।
শনিবার (১৪ মার্চ) বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সাইদ উদ্দিন আহমেদ হানজালা বলেন, তার গতকালের বক্তব্য নিয়ে সারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে তিনি আসলে সেভাবে বলতে চাননি।
তিনি বলেন, “এটি আসলে ‘স্লিপ অব টাং’। আমার মনে ছিল একটি কথা, কিন্তু মুখ দিয়ে বের হয়েছে অন্য কথা। পুরো বক্তব্যের শেষের অংশ শুনলে সবাই প্রকৃত মর্মার্থ বুঝতে পারবেন। সেখানে আমি বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছি।”
হানজালা আরও বলেন, তিনি বলতে চেয়েছিলেন—শিবচরে যারা বিএনপির নাম ব্যবহার করে অন্যায়, অত্যাচার বা অপকর্ম করবে, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেনে নেবেন না।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশে ফিরে নতুন ধারার যে রাজনীতি শুরু করেছেন, তার সঙ্গে আমার ভাবনার মিল রয়েছে। আমিও আধিপত্য, শোষণ ও জুলুমমুক্ত রাজনীতি চাই।”
এ সময় তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর শিবচরে কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ হতে দেননি তিনি। বিএনপিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।
হানজালা বলেন, “নির্বাচনের আগে বা পরে আমি কোনো দলকে নিয়ে বিরূপ মন্তব্য করিনি। তবে যারা অবৈধ বালু ব্যবসা, পরিবহনে চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত—তাদের বিরুদ্ধে আমার অবস্থান সবসময়ই কঠোর। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থানের সঙ্গেও আমার মিল রয়েছে।”
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন
মেলান্দহ জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত
নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।
বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের
‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন
খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে অভিযান: অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার
আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর
ইসলামপুরে আওয়ামীলীগের অপতৎপরতা বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের তীব্র সমালোচনা ইসলামী আন্দোলনের
বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, বিশেষ অভিযানে যৌথ পদক্ষেপ
মতলব উত্তরে অপপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মহিলা দলের বিক্ষোভ মিছিল
বরিশালে সাবেক কাউন্সিলর ও আইনজীবী নেতা রফিকুল ইসলাম খোকন গ্রেপ্তার
শিবিরের অপপ্রচার ও নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের বিক্ষোভ