শক্রবার ০৯ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

পটুয়াখালী দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দোয়া-মোনাজাত,কিছুক্ষণ পরেই ভাঙচুর করে ছাত্রদলের  তালা 

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫২ পি.এম

পটুয়াখালী দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দোয়া-মোনাজাত,কিছুক্ষণ পরেই ভাঙচুর করে ছাত্রদলের  তালা  পটুয়াখালী দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দোয়া-মোনাজাত,কিছুক্ষণ পরেই ভাঙচুর করে ছাত্রদলের  তালা 

১৮ মাস তালাবদ্ধ থাকার পর পটুয়াখালীর দশমিনা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন আত্মগোপনে থাকা কয়েকজন নেতা-কর্মী। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গিয়ে ভাঙচুর চালিয়ে আবার তালা ঝুলিয়ে দিয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতা-কর্মী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। পরে সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলটির প্রধান শেখ হাসিনার নামে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁরা দলীয় স্লোগানও দেন।

 

 

খবর পেয়ে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা সেখানে পৌঁছে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’; ‘কে বলেছে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’; ‘খালেদা জিয়ার অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে তাঁরা কার্যালয়ের ভেতরে ভাঙচুর চালিয়ে আবার তালা ঝুলিয়ে দেন।

 

এ বিষয়ে দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন হাওলাদার বলেন, রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল মনে করে তাঁরা শান্তিপূর্ণভাবে কার্যালয় খোলেন। কিন্তু উপজেলা ছাত্রদল-যুবদলের কর্মীরা এসে তাঁদের প্রতিহত করে অফিসে ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।

 

এরপর পুলিশ তাঁদের আটক করতে বাসাবাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে।

ভাঙচুরের বিষয়টি স্বীকার করে দশমিনা উপজেলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম কিবরিয়া করিম বলেন, ‘আজ আওয়ামী লীগের কিছু কর্মী কার্যালয় খুলে কার্যক্রম শুরু করেন।

 

বিষয়টি উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারকে জানানো হয়। এরপর তাঁদের অনুমতি নিয়ে কয়েকজন নেতা-কর্মী ঘটনাস্থলে গিয়ে যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহত করি।’

 

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের মুঠোফোন নম্বরে কল দেওয়া হয়। তিনি কলটি কেটে পরে নম্বরটি বন্ধ করে রাখেন।

 

উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম (শানু) বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের কার্যালয় খুলে অবস্থান নেওয়া উসকানিমূলক কাজ। তাঁদের বিরুদ্ধে পুলিশের আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তবে কার্যালয়ে হামলার ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।

 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ জানান, যেহেতু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই কার্যালয় খুলে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চলছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর

news image

গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

news image

মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল

news image

মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

news image

অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ

news image

গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি

news image

মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী

news image

পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"

news image

আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।

news image

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ

news image

আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল

news image

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল

news image

গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী

news image

মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

news image

মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি

news image

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ

news image

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত

news image

আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন

news image

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ

news image

দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের  সাধারণ সম্পাদক গ্রেপ্তার

news image

জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

news image

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

news image

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

news image

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া