দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ০৬ অক্টোবার ২০২৬ ১০:৫৭ পি.এম
চাঁদপুরের মতলব উত্তরে কৃষকদের মাঝে ১৬৯টি কৃষি যন্ত্রপাতি তুলে দিলেন সংসদ সদস্য ড. জালাল উদ্দিন
মতলব উত্তরে ১৬৯টি কৃষি যন্ত্রপাতি বিতরণ; কৃষি সমৃদ্ধির পাশাপাশি আধুনিকায়নে সরকার কৃষিখাতে অনেক পরিবর্তন আনছেন
--- ড. জালাল উদ্দিন এমপি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি যন্ত্রপাতি তুলে দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ড. জালাল উদ্দিন বলেন, কৃষি উন্নয়নে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। কৃষি সমৃদ্ধির পাশাপাশি আধুনিকায়নে সরকার কৃষিখাতে অনেক পরিবর্তন আনছেন। এতে করে বাংলাদেশের কৃষি ও কৃষক হবে মডেল। তিনি আরও বলেন, আমিও একজন কৃষক ছিলাম। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে আমাকে বলতে হবে।
আপনাদের কখন কি প্রয়োজন শুধু জানাবেন। আমি সরকারের কাছ থেকে প্রয়োজন বরাদ্দ আনার চেষ্টা করব। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এই সেচ প্রকল্পের কৃষকরা যাতে সময়মত পানি পায় এবং সময়মত পানি নিষ্কাশনের সুবিধা পায় সে ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত তা সমাধান করার চেষ্টা করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর প্রধান, মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাসি আলী। কৃষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, মনির হোসেন, জাহাঙ্গীর মোল্লা, বশির উল্লাহ প্রমুখ।
কৃষকদের মাঝে ধান মাড়াই মেশিন ১২টি, এলএলপি ৩৮টি, ভুট্টা মাড়াই যন্ত্র ১৬টি, রিপার ১১টি, ব্লেড প্লান্টার ৬টি, ফুট পাম্প ১২টি, হ্যান্ড স্প্রেয়ার ৬২টি ও তেল নিষ্কাশন ২টি বিতরণ করা হয়েছে।
কৃষি যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের সময় ও শ্রম সাশ্রয়ে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানান। আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়লে কৃষি উৎপাদন আরও গতিশীল ও লাভজনক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
চাঁদপুরের মতলব উত্তরে কৃষকদের মাঝে ১৬৯টি কৃষি যন্ত্রপাতি তুলে দিলেন সংসদ সদস্য ড. জালাল উদ্দিন
ডিজেলের দাম বৃদ্ধিতে সংকটে ইসলামপুরের আমন চাষিরা: সেচের অভাবে ফাটল ধানখেতে
জামালপুরে সারের জন্য প্রহরে প্রহরে অপেক্ষা: বণ্টন বৈষম্যে বিপাকে কৃষক, ব্যাহত আমন চাষ
বাহাদুরাবাদে জলাবদ্ধতায় কয়েক হাজার বিঘা জমি, খাল খননের উদ্যোগ।
বকশীগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন: পুকুরে পোনা মাছ অবমুক্ত
দেওয়ানগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত: পোনা অবমুক্তকরণ ও সম্মাননা প্রদান
জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু।
পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত
পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে শস্য নিরাপত্তা বীমা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে সেচ প্রকল্পের ট্রান্সফরমার ও যন্ত্রপাতি চুরি, ধান চাষের মৌসুমে চরম সংকটে কৃষকরা
বরিশাল বিএম কলেজে 'গ্রীন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন'-এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৬ সম্পন্ন
বকশীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
পরিবার বনাম ভালোবাসা: রৌমারীতে কিশোর-কিশোরীর বিচ্ছেদ ও এক না বলা গল্পের সমাপ্তি
মাদারীপুরে জনপ্রিয় বিউটি ব্র্যান্ড White Pearl-এর দ্বিতীয় শোরুম উদ্বোধন
শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করা হলো সাংবাদিক শফিক জামান লেবুকে
ইসলামপুর রেলস্টেশনে ভবঘুরে শিশু শ্রাবণের অবিশ্বাস্য জীবনসঙ্গী দুই বেওয়ারিশ কুকুর!
জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী; স্কুলছাত্রীসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ
"এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার"
জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবদের দক্ষতা উন্নয়নে বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত
রাজপথের সাহসী সৈনিক ইশরাক - নুসরাত এর বাগদান সম্পন্ন
একটি বিশেষ গুরুত্বপূর্ন সতর্কতা বাণী!
প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার অদম্য তরুণী হয়ে ওঠার গল্প
পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি
শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু
জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়