শক্রবার ০৯ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

জামালপুর সদর উপজেলার মেষ্টা  ইউনিয়নে জাঙ্ক ফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন

জামালপুর সদর উপজেলার মেষ্টা  ইউনিয়নে জাঙ্ক ফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন জামালপুর সদর উপজেলার মেষ্টা  ইউনিয়নে জাঙ্ক ফুড বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন

 

জাঙ্ক ফুডের ক্ষতিকর দিক তুলে ধরে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেষ্টা ইউনিয়নের দেউলিয়া বাড়ি নিজামদ্দিন এর বাড়িতে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরী, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। আয়োজকেরা আলোচনাসভা, প্রশ্নোত্তর পর্বসহ নানা কার্যক্রমের মাধ্যমে মানুষকে সুষম খাদ্য নির্বাচনে উৎসাহিত করেন।

 

বক্তারা বলেন, শরীর সুস্থ রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের বিকল্প নেই। জাঙ্ক ফুড শরীরের ক্ষতি করে এবং শিশু-কিশোরদের পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ায়। তাই পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে এবং স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, ফলমূল, ডিম, দুধ ও মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বিলকিস আক্তার, সরকারি স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহ জামাল চৌধুরী, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, মানবাধিকার কর্মী সোহানুর রহমান সুমন।

 

 

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের কমিউনিকেশন এন্ড এডভোকেসী স্পেশালিষ্ট মোঃ কওনান মুরসালিন, নিউট্রিশন স্পেশালিষ্ট নাহিদা ইসলাম, জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার সিমসাং ফ্রিং চাম্বুগং, জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর হুমায়ূন কবির।

 

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)–এর অর্থায়নে “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN)” প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন জেসমিন প্রকল্পের মাঠকর্মী ও স্থানীয় উন্নয়নকর্মীরা। ক্যাম্পেইন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুষ্টিবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

 

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জে কার্যক্রম পরিচালনা করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহযোগিতায় ANCP–এর অর্থায়নে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮–২০২৩) বর্ধিত অংশ।

পরিশেষে ক্যাম্পেইনে বাউল গানের মাধ্যমে সুষম খাদ্য বিষয়ক বার্তা প্রচার করেন খাজা বাবা সত্য বাউল সংঘ। এছাড়া কিশোরীদের উদ্যোগে স্টলের মাধ্যমে পুস্টিকর খাবার প্রদর্শনী করা হয়।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি

news image

বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার

news image

জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড

news image

বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন

news image

মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার

news image

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ

news image

ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার

news image

'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত

news image

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত

news image

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান

news image

জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু

news image

বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার

news image

মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি

news image

জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা

news image

রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

news image

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

news image

১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ

news image

পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান

news image

শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক

news image

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন