বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৭ আগষ্ট ২০২৬ ০৮:২৮ পি.এম
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাকা জেলা পুলিশের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আরাফাতুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ ও আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ আগস্ট (বৃহস্পতিবার) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অত্যন্ত জমকালো ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন। বিদায় সংবর্ধনা সভায় ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাকে সম্মান ও ভালোবাসা জানান।
সংবর্ধনা সভায় বক্তারা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আরাফাতুল ইসলামের কর্মজীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। ঢাকা জেলায় দায়িত্ব পালনকালীন তাঁর অসাধারণ পেশাদারিত্ব, সততা, মেধা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের বিষয়গুলো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় তাঁর বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সহকর্মীরা।
সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন বলেন, "জনাব মোঃ আরাফাতুল ইসলাম ঢাকা জেলা পুলিশে দায়িত্ব পালনকালে অত্যন্ত দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। তাঁর প্রশাসনিক দূরদর্শিতা এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতা জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে গতিশীলতা এনেছে।" বক্তারা বিদায়ী এই দক্ষ কর্মকর্তার উত্তরোত্তর পেশাগত সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তা জনাব মোঃ আরাফাতুল ইসলামকে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক ও পুষ্পস্তবক প্রদান করা হয়। একই সাথে তাঁর নতুন কর্মস্থলে অর্পিত দায়িত্ব যেন তিনি সাফল্য ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন, সেজন্য আন্তরিক শুভকামনা জানানো হয়। বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারও তাঁর বক্তব্যে সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঢাকা জেলা পুলিশের সার্বিক মঙ্গল কামনা করেন।
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত