বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৬ জুলাই ২০২৬ ০৮:১৮ পি.এম
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের
শেরপুর জেলা পুলিশের সার্বিক আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, টার্ন আউট উন্নতকরণ এবং কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল সুসংহত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ৯:০০ ঘটিকায় শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের যৌথ অংশগ্রহণে এই সুশৃঙ্খল প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও সার্বিক কুচকাওয়াজ পরিদর্শন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম। মাস্টার প্যারেডে সুসংহত ও সুশৃঙ্খল কন্টিনজেন্টের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন এবং পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সরকার ফরহাদ আহমেদ।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, ফিটনেস, ড্রেসরুলস ও দৃশ্যমান টার্ন আউট গভীরভাবে পর্যবেক্ষণ করেন। অসাধারণ কায়দা-কানুন, পোশাক-পরিচ্ছদের পরিচ্ছন্নতা ও প্যারেডে উৎকর্ষ প্রদর্শনের ওপর ভিত্তি করে তিনি যোগ্য সদস্যদের 'জিএস' (গুড সার্ভিস) মার্ক প্রদান করে উৎসাহিত করেন।
প্যারেড পরিদর্শন শেষে আয়োজিত আনুষ্ঠানিক বক্তব্যে পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম প্যারেডের চমৎকার শৃঙ্খলা, সদস্যদের উপস্থিতি ও সার্বিক প্রস্তুতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি উপস্থিত কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, যথাযথ ড্রেসরুলস মেনে নির্ধারিত পোশাক পরিধান করা, নিজস্ব স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ লাইন্সসহ সংলগ্ন এলাকা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাই সাধারণ মানুষের সঙ্গে সর্বদা মার্জিত ও উত্তম ব্যবহার বজায় রেখে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দৈনন্দিন দায়িত্ব পালন করতে হবে। বক্তব্যকালে তিনি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষ্যে সকল সদস্যের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ বিস্তারিত তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি
মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন
মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন
গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’
হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!
ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন
দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন ও ওসি:মোঃ আনোয়ার হোসেন
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার
জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি
পাথরঘাটার ঘুটাবাছায় যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে স্থানীয় সরকার বিভাগে আলোচনা সভা!
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী!
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত!
লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে বাসদের বিক্ষোভ
ইত্তেফাকুল উলামা ত্রি-বার্ষিক কাউন্সিল; শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক।
জামালপুরে দাড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় বিচারপতি নিহত